ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০২:২৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০২:২৮:১২ অপরাহ্ন
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু ছবি: সংগৃহীত
থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্ত উপকূলে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। তাদের মধ্যে দু'জন বাংলাদেশি রয়েছে। তবে শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩০০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নিয়ে দুই সপ্তাহ আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে একটি বড় নৌকা যাত্রা শুরু করেছিল। পরে তারা কয়েকটি ছোট নৌকায় ভাগ হয়ে মালয়েশিয়ার দিকে রওনা হয়।

মালয়েশিয়ার কোস্টগার্ড জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি দেশটির জনপ্রিয় পর্যটন দ্বীপ লাংকাউইয়ের কাছাকাছি ডুবে যায়। 

রোববার (৯ নভেম্বর) উদ্ধার অভিযান শুরু হয়। মালয়েশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখন ১৭০ থেকে ২৫৬ বর্গ নটিক্যাল মাইল এলাকায় সম্প্রসারিত হয়েছে এবং অভিযান অন্তত সাত দিন চলবে বলে আশা করা হচ্ছে।

রোববার পানিতে যে মরদেহটি উদ্ধার করা হয়েছে, তা একজন রোহিঙ্গা নারীর বলে জানায় মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা।

কর্তৃপক্ষের মতে, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিল, তবে অন্য নৌকাগুলোর অবস্থান এখনো 'অস্পষ্ট'।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর হত্যাযজ্ঞ ও নির্যাতনের পর লাখো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী