ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের শর্ট ফিল্ম প্রদর্শন

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৮:০০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৮:০০:৩২ অপরাহ্ন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের শর্ট ফিল্ম প্রদর্শন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের শর্ট ফিল্ম প্রদর্শন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী শর্ট ফিল্ম প্রদর্শনী। জেন্ডার অ্যান্ড মিডিয়া কোর্সের আওতায় বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের তৈরি শর্ট ফিল্মটির প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৮১০ নম্বর কক্ষে শর্ট ফিল্মটি প্রদর্শন করা হয়।

প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল "অদৃশ্য সীমানা" নামক শর্ট ফিল্মটি, যা সমাজে প্রচলিত নারী ও পুরুষের বিভিন্ন সমস্যা নিয়ে নির্মিত। ফিল্মটি দর্শকদের মনকে নাড়া দেয় এবং ব্যাপক প্রশংসিত হয়।

কোর্স শিক্ষক তন্দ্রা মন্ডলের প্রযোজনায় এবং শিক্ষার্থী প্রীতু বীরের পরিচালনায় শর্ট ফিল্মটিতে অভিনয় করেন মো. সাহিদ হাসান, সামিয়া জামান, নয়ন মন্ডল, আফিফা নাসরিন, শ্রাবণ চন্দ্র সরকার, সাফা সিদ্দিকা দোলা, ফজলে রাব্বী এবং প্রীতু বীর। সহযোগিতায় ছিলেন মোসা. রোবাইয়া ও মেহেদী হাসান।

শর্ট ফিল্ম প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন, তন্দ্রা মন্ডল , সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা, এবং সকল ব্যাচের শিক্ষার্থীরা।

প্রদর্শনী শেষে শিক্ষক, প্রযোজক ও শিক্ষার্থীরা তাঁদের মতামত জানান।

এ সময় বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ বলেন, ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এরকম উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি চাই এই ধারা অব্যাহত থাকুক। আমরা ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের কাজ জাতীয় পর্যায়েও তুলে ধরার চেষ্টা করবো।

প্রযোজক তন্দ্রা মন্ডল বলেন, প্রযোজক হিসেবে আমি খুবই আনন্দিত এমন একটি অর্থবহ প্রজেক্টের অংশ হতে পেরে। শিক্ষার্থীরা যে দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে কাজটি সম্পন্ন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার সামর্থ্য রাখে।

তিনি আরও বলেন, আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা তাঁদের প্রতিভার মাধ্যমে সৃষ্টিশীল কাজ দর্শকদের সামনে উপস্থাপন করতে পারেন এবং সামাজিক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে পারেন।

শিক্ষার্থী আমিনা জাহান শাওনি বলেন, প্রথম কাজ হিসেবে এটি অত্যন্ত চমৎকার ছিল। প্রত্যেকের অভিনয় মনোমুগ্ধকর। আমি প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি। এরকম শিক্ষামূলক শর্ট ফিল্ম আমাদের সমাজ, সংস্কৃতি ও দেশকে পরিবর্তনে বড় ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ