ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

আরএমপি পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ প্রদান

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৬:৪৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৬:৪৭:৫৫ অপরাহ্ন
আরএমপি পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ প্রদান আরএমপি পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ প্রদান
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে এক অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। 

সোমবার (১০ নভেম্বর) বিকেলে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এই র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে পুলিশ সার্জেন্ট থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ রাসেলুর রহমান ও সনেটকে র‌্যাংক ব্যাজ পরানো হয়। এছাড়াও এসআই (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে মোঃ আব্দুল করিম তালুকদার এবং এসআই (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে মোঃ রফিকুল ইসলাম, মোঃ শওকত হোসেন এবং মোঃ আবুল কালাম আজাদকে পদোন্নতির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২