ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বিবাহিত প্রযোজকের সঙ্গে থাকলে মিলবে হাতখরচ! কেন বার বার হোটেলের ঘর বদলাতেন রবীনা?

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৮:৪৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৮:৪৩:৪১ অপরাহ্ন
বিবাহিত প্রযোজকের সঙ্গে থাকলে মিলবে হাতখরচ! কেন বার বার হোটেলের ঘর বদলাতেন রবীনা? বিবাহিত প্রযোজকের সঙ্গে থাকলে মিলবে হাতখরচ! কেন বার বার হোটেলের ঘর বদলাতেন রবীনা?
অভিনয় সফরের শুরুর দিকে প্রযোজকদের থেকে একের পর এক কুপ্রস্তাব পেয়েছিলেন রেণুকা। তিনি একা নন। বলিউড অভিনেত্রী রবীনা টন্ডন প্রযোজকদের কুপ্রস্তাব থেকে কী ভাবে বাঁচতেন, তা-ও জানিয়েছেন রেণুকা।

বিবাহিত প্রযোজকের সঙ্গে থাকতে হবে। তাঁর সঙ্গে সময় কাটাতে হবে। বিনিময়ে হাতখরচ দেওয়া হবে। সম্প্রতি বলিউডের প্রযোজকদের কুপ্রস্তাব নিয়ে মুখ খুললেন ছোটপর্দার অভিনেত্রী রেণুকা শহানে।

অভিনয় সফরের শুরুর দিকে প্রযোজকদের থেকে একের পর এক কুপ্রস্তাব পেয়েছিলেন রেণুকা। তিনি একা নন। বলিউড অভিনেত্রী রবীনা টন্ডন প্রযোজকদের কুপ্রস্তাব থেকে কী ভাবে বাঁচতেন, তা-ও জানিয়েছেন রেণুকা।

প্রথমে নিজের অভিজ্ঞতা সম্পর্কে রেণুকা বলেন, “আমার বাড়িতে এক প্রযোজক এসেছিলেন। তাঁর একটি প্রস্তাব ছিল। তিনি বিবাহিত ছিলেন। ওঁর শাড়ির সংস্থার ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, আমাকে ওঁর সঙ্গে থাকতে হবে। উনি আমাকে হাতখরচ দেবেন। এই শুনে আমি ও আমার মা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।

প্রযোজকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রেণুকা। এই ধরনের প্রস্তাব ফিরিয়ে দিলে অভিনয়জগতে টিকে থাকা আরও কঠিন হয়ে ওঠে বলে জানান তিনি। তার কারণ, প্রস্তাব ফেরালে সেই প্রযোজকেরা অন্য জায়গায় কাজ পাওয়ার ক্ষেত্রেও বাধা তৈরি করেন। তবে সৌভাগ্যবশত তাঁর সঙ্গে এমন কিছু ঘটেনি বলে জানান রেণুকা।

রবীনা টন্ডনের একটি অভিজ্ঞতাও সাক্ষাৎকারে তুলে ধরেন রেণুকা। তিনি জানান, কুপ্রস্তাব নিয়ে খুব সতর্ক থাকতেন অভিনেত্রী। রেণুকার কথায়, “রবীনা সেই সময়ের ব়ড় অভিনেত্রী। আউটডোর শুটিং চলছিল। হোটেলে থাকছিলাম আমরা। প্রতিদিন নিজেদের মধ্যে হোটেলের ঘর অদলবদল করার পরামর্শ দিয়েছিলেন রবীনা।” কে কোন ঘরে থাকছেন, তা যাতে কেউ জানতে না পারে, সেই জন্য প্রতিদিন হোটেলের ঘর বদলাতেন রবীনা। কোনও প্রযোজক যাতে ঘরে এসে সমস্যা তৈরি না করেন, তাই এই সতর্কতা বজায় রাখতেন অভিনেত্রী। বাইরে শুটিং হলে রাতে অভিনেত্রীদের ঘরে প্রায়ই প্রযোজক ও অভিনেতারা এসে কড়া নাড়েন, এমন ঘটনা নাকি ঘটেই থাকে, অভিযোগ রেণুকার।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী