ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ফুলবাড়ীর বঙ্গবন্ধু সরকারি কলেজের এখন চিন্তামন সরকারি কলেজ

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৮:১৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৮:২৬:০৭ অপরাহ্ন
ফুলবাড়ীর বঙ্গবন্ধু সরকারি কলেজের এখন চিন্তামন সরকারি কলেজ ফুলবাড়ীর বঙ্গবন্ধু সরকারি কলেজের এখন চিন্তামন সরকারি কলেজ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চিন্তামন এলাকায় অবস্থিত ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’-এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘চিন্তামন সরকারি কলেজ’। গত ২৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজিবর রহমান। তিনি জানান, “আমরা প্রজ্ঞাপনের চিঠি পেয়েছি। পুরোনো সাইনবোর্ড সরিয়ে নতুন নামের সাইনবোর্ড তৈরি করা হচ্ছে। এখন থেকে কলেজের যাবতীয় কার্যক্রম ‘চিন্তামন সরকারি কলেজ’ নামে পরিচালিত হবে।”

উল্লেখ্য, ১৯৯৮ সালে আওয়ামী লীগের শাসনামলে চিন্তামন এলাকায় কলেজটি “বঙ্গবন্ধু কলেজ” নামে প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর কলেজটি সরকারি ঘোষণা পায়। এর আগে ফুলবাড়ীর প্রথম সরকারি কলেজ হিসেবে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজটি ১৯৮৯ সালে এরশাদ সরকারের আমলে সরকারি কলেজে পরিণত হয়। বর্তমানে উপজেলায় দুটি সরকারি কলেজ রয়েছে।

নাম পরিবর্তন প্রসঙ্গে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম বলেন, “শেখ হাসিনা সরকারের সময় অনেক প্রতিষ্ঠানের নাম তার পরিবারের নামে করা হয়েছিল। অন্তর্র্বতী সরকার এসে অনেক জায়গায় পূর্বের নাম ফিরিয়ে দিচ্ছে। বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনে আমরা ও স্থানীয় জনগণ সন্তুষ্ট।”
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি না পাওয়ার কথা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম। তিনি বলেন, “চিঠি হাতে না পাওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। চিঠি পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী