ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

৫ ডাম্বেল এক্সারসাইজেই মালাইকা ধরে রেখেছেন টোনড বডি

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৩:০০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৩:০০:৩৭ অপরাহ্ন
৫ ডাম্বেল এক্সারসাইজেই মালাইকা ধরে রেখেছেন টোনড বডি ছবি: সংগৃহীত
বলিউডের ফিটনেস আইকন মালাইকা অরোরা তাঁর স্বাস্থ্য এবং ফিটনেস রুটিন দিয়ে সব সময়ই লক্ষ লক্ষ অনুরাগীর নজর কাড়েন। যোগা, পাইলেটস, স্ট্রেন্থ ট্রেনিং এবং কার্ডিওর মতো বিভিন্ন ওয়ার্কআউট তাঁর ফিটনেস রুটিনের অংশ।

সম্প্রতি, মালাইকা নিজের ইনস্টাগ্রাম ভিডিওতে তাঁর টোনড বাইসেপের রহস্য ফাঁস করেছেন। তিনি দেখিয়েছেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে বাড়িতে সহজে অভ্যাস করা যায় এমন পাঁচটি ডাম্বেল এক্সারসাইজ, যা আপনার মাসলকে আরও সুন্দর করে তুলবে।

সহজ এই ৫টি এক্সারসাইজ শেয়ার করে মালাইকা তাঁর ভিডিওর ক্যাপশনে লিখেছেন, "জানতেন কি? এই ৫টি ডাম্বেল মুভ আপনার বাইসেপকে টোনড করতে পারে এবং শক্তি বাড়াতে পারে কয়েক মিনিটের মধ্যেই।"

১. ল্যাটারাল সাইড রেইজ: কাঁধের সমান দূরত্বে পা ফাঁক করে দাঁড়ান এবং দু'হাতে ডাম্বেল ধরুন। হাঁটু সামান্য ভাঁজ করে কোমর থেকে সামনের দিকে ঝুঁকুন। কাঁধের পেশী চেপে ধরে ডাম্বেল দু'টিকে দু'পাশে উপরে তুলুন। ধীরে ধীরে নামিয়ে নিন।

২. স্ট্যান্ডিং শোল্ডার প্রেস: সোজা হয়ে দাঁড়িয়ে, পা কাঁধের সমান দূরত্বে রাখুন। ডাম্বেলগুলিকে কাঁধের উচ্চতায় আনুন, হাতের তালু সামনের দিকে থাকবে এবং কোর স্থির রাখুন। কনুই প্রসারিত করে ডাম্বেলগুলিকে মাথার উপরে প্রেস করুন, উপরে সামান্য থামুন। ধীরে ধীরে ডাম্বেলগুলি শুরুর অবস্থানে ফিরিয়ে আনুন।

৩. বাইসেপ কার্লস: সোজা হয়ে দাঁড়ান, পা কাঁধের সমান দূরত্বে থাকবে। ডাম্বেল দু'হাতে ধরে কাঁধ পিছনের দিকে টানুন। শুধু কনুই ভাঁজ করে ওজন উপরের দিকে কার্ল করুন এবং ধীরে ধীরে আবার নামিয়ে দিন।

৪. কেটলবেল সুইং: কাঁধের সমান দূরত্বে পা ফাঁক করে, হাঁটু সামান্য ভাঁজ করে দাঁড়ান। দু'হাতে ডাম্বেল ধরে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীতে শরীরের চারপাশে সুইং করুন। পিঠ সোজা, বুক উঁচু এবং কাঁধ পিছনের দিকে রাখুন।

৫. ট্রাইসেপস ওভারহেড এক্সটেনশন: কাঁধের সমান দূরত্বে দাঁড়িয়ে একটি ডাম্বেল দু'হাতে মাথার উপরে ধরুন। কনুই কেবল ভাঁজ করে ডাম্বেলটিকে মাথার পিছনে নামিয়ে আবার উপরে তুলুন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী