ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ মাদরাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করবেন যেভাবে রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এসআই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদ আরএমপি’র রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন?

মহানগরীতে ‍আওয়ামী লীগ ও যুবলীগের ৩জন নেতা সহ গ্রেফতার ২৬

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০২:০২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০২:০২:০১ অপরাহ্ন
মহানগরীতে ‍আওয়ামী লীগ ও যুবলীগের ৩জন নেতা সহ গ্রেফতার ২৬ মহানগরীতে ‍আওয়ামী লীগ ও যুবলীগের ৩জন নেতা সহ গ্রেফতার ২৬
রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগ ও যুবলীগের ৩জন নেতা সহ ২৬ জনকে গ্রেফতার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গত ২৪ ঘন্টায় তাদের মহানগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: মো: অহিদুল ইসলাম (৪৪), মো: মুক্তার হোসেন (৪২) এবং মো: আলমগীর (৩২)। বাগমারা থানার ১১ নং গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অহিদুল রাজশাহীর বাগমারা থানার তাহির একডালা এলাকার মৃত আব্বাস আলীর ছেলে; রাজশাহী জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মুক্তার রাজশাহীর চারঘাট থানার মল্লিক মাড়িয়া এলাকার মৃত: ওমর আলীর ছেলে এবং ১৮নং ওয়ার্ড যুবলীগের সহ- সাংগঠনিক সম্পাদক আলমগীর রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবান তুনপাড়া পদ্মপুকুর এলাকার সমীরউদ্দিন এর ছেলে।  

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র  উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৩ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী