ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইন্দোনেশিয়ায় পাথরের খনি ধসে ১০ জনের মৃত্যু

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৯:০৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৯:০৪:১৯ অপরাহ্ন
ইন্দোনেশিয়ায় পাথরের খনি ধসে ১০ জনের মৃত্যু ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি প্রাকৃতিক পাথরের খনি ধসে পড়েছে। ছবি: এপি
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি প্রাকৃতিক পাথরের খনি ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে আরও ছয়জন। তাদের উদ্ধারে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় জরুরি দুর্যোগ মোকাবিলা বিভাগের বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, চিরেবন জেলার একটি চুনাপাথরের খনি ধসে দুই ডজনেরও বেশি লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
 
উদ্ধারকর্মীরা অক্লান্ত প্রচেষ্টার পর ধ্বংসাবশেষ থেকে আহত অবস্থায় প্রায় ১২ জনকে উদ্ধার করতে সক্ষম হন। তাদের মধ্যে ৯ জনকে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ আরও জানিয়েছে, ‘এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও ১২ জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এখন আটকে ভুক্তভোগীদের উদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছি।’ 
 
কর্তৃপক্ষ এখনও ধসের কারণ অনুসন্ধান করছে। খনির মালিক ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ, জরুরি উদ্ধারকর্মী, সেনা ও স্বেচ্ছাসেবকরা পাঁচটি খননকারী যন্ত্রের সহায়তায় আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে আলগা মাটি আরও ধসের ঝুঁকি তৈরি করায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী