ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ মাদরাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করবেন যেভাবে রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এসআই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদ আরএমপি’র রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ

রাজশাহীতে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গণঅধিকার পরিষদের রাজপথে অবস্থান

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১১:১৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১১:১৭:০৩ অপরাহ্ন
রাজশাহীতে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গণঅধিকার পরিষদের রাজপথে অবস্থান রাজশাহীতে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গণঅধিকার পরিষদের রাজপথে অবস্থান
আওয়ামী লীগের কথিত নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী মহানগরীর রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ। রাজশাহী জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচিতে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে শহরের জিরো পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল ও সমাবেশ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুলে সাধারণ জনগণকে রক্ষায় তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি বলে জানান।

কর্মসূচি শেষে রাজশাহী জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান। দেশের স্থিতিশীলতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ সর্বদা জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। কোনো ধরনের সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ডকে তারা প্রশ্রয় দেবে না এবং সাধারণ মানুষের নিরাপত্তায় সর্বদা সজাগ থাকবে বলে তিনি উল্লেখ করেন।

মহানগরীর জিরো পয়েন্টে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল পাঁয়তারা করছে। তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

এ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে দেখা গেছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী