ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪

রাজশাহীতে সর্দি-জ্বরে আক্রান্ত রোগীদের বেশিরভাগই শিশু, হাসপাতালে ভিড়

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১২:১৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১২:১৭:১৩ পূর্বাহ্ন
রাজশাহীতে সর্দি-জ্বরে আক্রান্ত রোগীদের বেশিরভাগই শিশু, হাসপাতালে ভিড় রাজশাহীতে সর্দি-জ্বরে আক্রান্ত রোগীদের বেশিরভাগই শিশু, হাসপাতালে ভিড়
রাজশাহীতে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বেড়েছে সর্দি-জ্বরের প্রকোপ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ঘরে ঘরেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত রোগী, যাদের বেশিরভাগই শিশু। এর পরেই বয়স্করা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এই রোগের প্রভাব পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানেও। অসুস্থতার কারণে স্কুলেও কমছে শিক্ষার্থীদের উপস্থিতি।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ৬০০ থেকে ৭০০ রোগী সর্দি-জ্বর এবং ঠান্ডাজনিত সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসছেন। যাদের অধিকাংশই হাসপাতালের বহির্বিভাগে সেবা নিচ্ছেন। রোগীদের মধ্যে শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় প্রতিদিন বহির্বিভাগের ডিসপেনসারি থেকে ৩০০ থেকে ৪০০ শিশুকে জ্বরের সিরাপ বিতরণ করতে হচ্ছে।

বৃহস্পতিবার রামেক হাসপাতাল ঘেের দেখা যায়, বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুর সংখ্যাই বেশি। নগরীর কাজলা অক্ট্রয় সলেহ ইবনে আব্দুল্লাহ্র মা জানান, গত তিন-চার দিন ধরে তার ২২মাস বয়সি ছেলে সর্দি- জ্বরে ভুগছে। জ্বর কমছেই না, তাই আজ হাসপাতালে নিয়ে আসলাম। 

একই চিত্র ভদ্রা আবাসিক এলাকার নুসরাত নামের এক গৃহিনী বলেন, আমার দুউ ছেলে রাহী ও রিহান। একজনের পর আরেকজন আক্রান্ত হচ্ছে। সাথে সর্দি-কাশি তো আছেই।

গ্রামাঞ্চলেও ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। পুঠিয়ার ভাল্লুকগাছী এলাকা থেকে আসা ৪৫ বছর বয়সী রুবেল মাষ্টার বলেন, গ্রামে প্রায় ১৫ দিন ধরেই শীত পড়েছে। ঠান্ডা পানিতে গোসল করার পর মায়ের সর্দি-জ্বর আর কাশি শুরু হয়েছে।

হাসপাতালের বহির্বিভাগের তথ্য অনুযায়ী, মেডিসিন বিভাগে প্রতিদিন গড়ে ১৩০০ থেকে ১৫০০ রোগী আসেন। যার মধ্যে বর্তমানে ৬০০ থেকে ৭০০ জনই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। বহির্বিভাগের ডিসপেনসারির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শীতের কারণে সর্দি-জ্বর বেড়েছে বলে ধারনা করা হচ্ছে। আমরা প্রতিদিন গড়ে ৩০০-৪০০ শিশুকে জ্বরের সিরাপ দিচ্ছি।

এদিকে, শিক্ষার্থীদের অসুস্থতার কারণে স্কুলগুলোতে উপস্থিতির হার কমে গেছে। রাজশাহীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যায়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম চাঁদ বলেন, তার স্কুলের শিক্ষার্থীর মধ্যে প্রতিদিন গড়ে ১০-১৫ জন সর্দি-জ্বর ও কাশির কারণে অনুপস্থিত থাকছে। 

এ ব্যপারে রাজশাহী হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহবুবুল আলম বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে এই সর্দি-জ্বরের প্রকোপ বেড়েছে। এটি একটি সাধারণ ভাইরাস ফ্লু, যা কয়েকদিন পর ঠিক হয়ে যাবে।

তিনি আরও জানান, হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত এবং এ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী