ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

স্তন নিয়ে আচমকা বিপত্তি, তড়িঘড়ি হাসপাতালে গেলেন শার্লিন চোপড়া

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০২:১৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০২:১৮:২০ অপরাহ্ন
স্তন নিয়ে আচমকা বিপত্তি, তড়িঘড়ি হাসপাতালে গেলেন শার্লিন চোপড়া শার্লিন চোপড়া। ছবি: সংগৃহীত
শার্লিন চোপড়া। নামটার সঙ্গে আগাগোড়াই জড়িয়ে বিতর্ক। কখনও উগ্র পোশাক, কখনও বা বিতর্কিত মন্তব্য তাঁকে শিরোনামে রাখে। এ বার তিনি ফের চাঞ্চল্য সৃষ্টি করছেন। তিনি জানান, অস্ত্রোপচারের মাধ্যমে স্তনের আকার বাড়িয়েছিলেন। তাতেই শুরু হয় কষ্ট। লাস্যময়ী হতে চেয়েছিলেন শার্লিন। কিন্তু তাতেই লুকিয়েছিলে বিপদ! তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয় কেন অভিনেত্রীকে?

বেশ কয়েক বছর আগে কৃত্রিম উপায় স্তনবৃদ্ধি করেন শার্লিন। যার ফলে তাঁর ঊর্ধাঙ্গের ওজন অনেকটা বেড়ে যায়। তার ফলেই শুরু হয় পিঠে ব্যথা। তবে শুধু স্তনে অস্ত্রোপচার করে ক্ষান্ত হননি, সারা মুখে ‘ফিলার’ লাগান শার্লিন। নিজেকে আকর্ষণীয় দেখাতেই বিপুল অর্থ খরচ করেন। কিন্তু সেটাই যেন কাল হয়ে দাঁড়ায়। শার্লিন নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘‘২০২৩ সালে অগস্ট মাসে আমি আমার মুখের সমস্ত ফিলার সরিয়ে দিই, যাতে নিজের আসল রূপ দেখতে পাই। পাশাপাশি সম্প্রতি স্তনে অস্ত্রোপচার করাই, যাতে অতিরিক্ত ওজন ছাড়া জীবনযাপন করতে পারি।’’

শার্লিনের আসলে গত কয়েক দিন ধরেই পিঠে , ঘাড়ে, বুকে ব্যথা শুরু হয়। স্তনযুগল অত্যধিক ভারী মনে হতে থাকে। তার পরেই ফের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন। শার্লিন বলেন, ‘‘গত কয়েকদিন ধরে পিঠ, ঘাড়, বুকে ও কাঁধে প্রচণ্ড ব্যথা হচ্ছে। সেই সঙ্গে, আমার স্তনে ভারী বোধ হচ্ছিল। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করার পরে আমি জানতে পারি যে, এই ব্যথার আসল কারণ আমার ভারী স্তনযুগল। তাই নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, আমি ফের ‘ইমপ্লান্ট’ সরিয়ে দিই।’’ এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানান অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী