ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

​রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৮:৩৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৮:৩৫:০৬ অপরাহ্ন
​রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ​রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) হত্যার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে আসামিকে তোলা হলে বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।

রাজশাহী মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর আব্দুর রফিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া লিমন মিয়া (৩৫) গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মদনেরপাড়ার এইচ.এম. সোলায়মান শহীদের ছেলে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় সুমনের বাবা বিচারক আব্দুর রহমান বাদী হয়ে শুক্রবার রাজপাড়া থানায় লিমনকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হামলার সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার দিনই পুলিশ আহত অবস্থায় লিমনকে ঘটনাস্থল থেকে আটক করে এবং তাকেও চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামি লিমন মিয়ার বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য প্রচার হওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারকে তলব করেছেন আদালত। পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়া আদালতের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন বলে আদেশে উল্লেখ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামি লিমন বিচারকের স্ত্রীর পূর্বপরিচিত ছিলেন এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বিচারকের স্ত্রী লিমনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে সিলেটে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী