ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪

মতিহারে ট্রাকচাপায় রাজশাহী কলেজছাত্রের মৃত্যু, বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৮:৫৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৮:৫৬:৫২ অপরাহ্ন
মতিহারে ট্রাকচাপায় রাজশাহী কলেজছাত্রের মৃত্যু, বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন মতিহারে ট্রাকচাপায় রাজশাহী কলেজছাত্রের মৃত্যু, বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন
রাজশাহীতে একটি বেপরোয়া ট্রাকের চাপায় নাইম ইসলাম (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

এ ঘটনায় তার সাথে থাকা বন্ধু রোহান ইসলাম (২২) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মহানগরীর চৌদ্দপাই বিহাস মোড়ে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম ইসলাম রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং তিনি মহানগরীর মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে। আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। এ দুর্ঘটনার পর ঘাতক (ঢাকা মেট্রো-ট-১৪৩৯২৬) ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাইম ও রোহান মোটরসাইকেলযোগে তাদের বাড়ি থেকে একটি আইটি সেন্টারের দিকে যাচ্ছিলেন। পথে চৌদ্দপাই বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দু’জনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং নাইম ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানিয়েছেন, দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।

ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আমরা ট্রাকটি হেফাজতে নিয়েছি। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নাইমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সেইসাথে ঘাতক ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী