ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭ লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর... নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর... পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন নাটোরে মধ্যরাতে দুই ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে টিকটকার তরুণী নিহত হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু কুষ্টিয়ায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ মাদরাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করবেন যেভাবে রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এসআই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আরএমপি’র প্রতিবাদ রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিচারকপুত্র হত্যা: আসামির ভিডিও ভাইরাল, দায়িত্বে অবহেলায় আরএমপির ৪ পুলিশ বরখাস্ত

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:০৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১০:০৪:৫৬ অপরাহ্ন
বিচারকপুত্র হত্যা: আসামির ভিডিও ভাইরাল, দায়িত্বে অবহেলায় আরএমপির ৪ পুলিশ বরখাস্ত File Photo
 
রাজশাহীতে বিচারকপুত্র তাওসিফ রহমান হত্যা ও তাঁর মা তাসমিন নাহার লুসীর ওপর হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত লিমন মিয়ার পুলিশ হেফাজতে দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দায়িত্বে অবহেলার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
শনিবার বিকেলে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ নির্দেশ জারি করেন। বরখাস্ত হওয়া চারজন হলেন—এসআই আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার। তারা সবাই রাজপাড়া থানায় কর্মরত ছিলেন। বরখাস্তের পর তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
 
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, “দায়িত্ব পালনেও অবহেলা ও প্রটোকল ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে।”
 
ঘটনার পটভূমি
গত বৃহস্পতিবার দুপুরে নগরের ডাবতলা এলাকায় ভাড়া নেওয়া ফ্ল্যাটে নবম শ্রেণির ছাত্র তাওসিফ রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। একই হামলায় গুরুতর আহত হন তাঁর মা তাসমিন নাহার লুসী। ধস্তাধস্তিতে হামলাকারী লিমন মিয়াও আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করানোর পর পুলিশ হেফাজতে নেয়।
হেফাজতে নেওয়ার পর লিমন এক টেলিভিশন ক্যামেরার সামনে বিস্তারিত বক্তব্য দেন, যা পরে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। এ ঘটনায় পুলিশি তৎপরতা ও নিরাপত্তা প্রটোকল নিয়ে প্রশ্ন ওঠে।
 
আদালতের নির্দেশ
হেফাজতে থাকা আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ার বিষয়টি নজরে আসায় রাজশাহীর আদালত আরএমপি কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আগামী ১৯ নভেম্বর তাকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অন্যদিকে এ ঘটনায় আদালত অভিযুক্ত লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী