ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:০৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১০:০৬:৩৫ অপরাহ্ন
পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
 
আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
"ডায়াবেটিস নিয়ন্ত্রণের চাইতে প্রতিরোধ করাই সহজ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পত্নীতলা উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে শুক্রবার নজিপুর বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা ডায়াবেটিস সমিতির সভাপতি আলহাজ্ব ডাঃ আবু ওবায়দার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নিতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলন।
 
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  সাদেক উদ্দিন আহমেদ, ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আলিউল হক, প্রফেসর আব্দুল খালেক, ভোরের ডাক ব্যায়াম সংগঠনের ইন্সট্রাক্টর বিমল কুমার বর্মন, দি হাঙ্গার প্রজেক্ট'র এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন প্রমুখ।
 
এ সময়ে আগত ডায়াবেটিস আক্রান্ত রোগীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সভাপতি ডাক্তার আবু ওবায়দা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম খালেদ সাইফুল্লাহ।
 
তারা সকলকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য জীবন ধারাকে সঠিকভাবে পরিচালনা করার উদাত্ত আহ্বান জানান।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলন বলেন "ডায়াবেটিস এখন প্রায় প্রতিটি পরিবারে দেখা দিচ্ছে। আমাদের প্রত্যেককে অধিক সচেতন ভাবে জীবনধারা পরিবর্তন করতে হবে। প্রতিটি মানুষের সচেতনতার মধ্যদিয়ে দুরারোগ্য এই ব্যধি থেকে আমরা পত্নীতলাবাসীকে পরিত্রাণ করাতে পারি। ডায়াবেটিস দিবসের মতো বিভিন্ন সভা, সেমিনারে এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে হবে। ডায়াবেটিস সমিতিকে আরো গতিশীল করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
 
পত্নীতলা ডায়াবেটিস সমিতির আয়োজনে শোভাযাত্রাটি ডায়াবেটিস সমিতির অফিস থেকে নজিপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় অফিসে এসে শেষ হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী