ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মতিহারে রাবি ছাত্রলীগের নেতার বাড়িতে দূর্বৃত্তদের তাণ্ডব, ভাঙচুর ও ককটেল হামলা

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৫:১১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১২:৪৭:১২ পূর্বাহ্ন
মতিহারে রাবি ছাত্রলীগের নেতার বাড়িতে দূর্বৃত্তদের তাণ্ডব, ভাঙচুর ও ককটেল হামলা মতিহারে রাবি ছাত্রলীগের নেতার বাড়িতে দূর্বৃত্তদের তাণ্ডব, ভাঙচুর ও ককটেল হামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাতে প্রায় আধ ঘণ্টা ধরে নগরীর মতিহার থানার কাজলা নতুন বৌ বাজার এলাকার ওই বাড়িতে তাণ্ডব চালানো হয়। এ সময় বিপ্লবের বাবা হেলাল উদ্দিনকে (৬২) একটি কক্ষে আটকে রেখে এবং তার মা খালেদা বেগমকে (৫৩) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল বিপ্লবের বাড়িতে হামলা চালায়। মূল ফটক তালাবদ্ধ থাকায় তারা প্রথমে ভেতরে ঢুকতে পারেনি। পরে ৩০-৪০ জন প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং ভবনের সিঁড়ির গেটের তালা ভেঙে দোতলায় ওঠে। হামলাকারীরা খালেদ হাসান বিপ্লবকে খুঁজতে থাকে।

বিপ্লবকে না পেয়ে তারা বাড়ির আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ, এসি এবং অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা বিপ্লবের মা খালেদা বেগমকে হাতুড়ি  দিয়ে আঘাত করে। এক পর্যায়ে তারা বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে খালেদা বেগমের আকুতিতে হামলাকারীরা ফিরে যায়। তবে যাওয়ার আগে তারা নিচতলায় থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

উল্লেখ্য, খালেদ হাসান বিপ্লব গত বছরের ৫ আগস্ট থেকে বাড়িতে থাকছেন না।

ঘটনার পর পরিবার ৯৯৯-এ ফোন করলে পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা আহত খালেদা বেগমকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও আতঙ্কের কারণে বাড়ি থেকে বের হতে পারেননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, তিনি রাতে থানায় ছিলেন না এবং ঘটনাটি সম্পর্কে অবগত নন। তিনি আরও বলেন, এ বিষয়ে তার কাছে কেউ কোনো অভিযোগ করেনি।

এদিকে, মতিহার থানার কাজলা (বড় মসজিদপাড়া) এলাকার রাবি সাবেক ছাত্রলীগ নেতা ও পরবর্তীতে মহানগর যুবলীগ নেতা বিপ্লব ও যুবলীগ সাধারণ সম্পাদক মিঠুর বিরুদ্ধে ব্যপক অভিযোগ তুলেছেন এলাকাবাসী। বিগত আওয়ামী সরকারের আমলে এলাকায় অধিপত্য বিস্তার, জমিদখল, চাঁদাবাজি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত, বিএনপি’র নেতা-কর্মী ও সাধারণ এলাকাবাসীর উপর প্রকাশ্যে পিস্তল হাতে হামলা ও নির্যাতন ছিল তাদের নিত্যদিনের ঘটনা। তারা প্রতিবেশী কুরবান নামের এক নিরিহ দিনমুজুরের বাড়িতে ঢুকে তার ছেলেকে কুপিয়ে রক্তাক্ত করেছিল বিপ্লব ও মিঠু বাহিনী। ওই ঘটনায় বিপ্লবের মা-বাবা প্রকাশ্যে নেতৃত্ব দেন বলেও অভিযোগ রয়েছে। তবে তাদের অব্যাহত হুমকিতে ভুক্তভোগী মামলা দেয়া থেকে বিরত ছিলেন।
এলাকায় মানুষের উপর অত্যাচার আর হমকি ভয়ভীতি দেখিয়ে অর্থে উপার্জন করতো টোকাই যুবলীগ নেতা মিঠু ও বিপ্লব। এই দুই পাতি নেতা (৫ আগষ্ট ২০২৪) এর এজাহার ভুক্ত আসামী। তাদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী