ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৫:৫৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৫:৫৮:০৩ অপরাহ্ন
নাটোরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ তরুণ। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। তরুণরা উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তরুণদের সাথে নিয়ে প্রতিটি দপ্তরকে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজ বড় ভূমিকা রাখতে পারে। তরুণদের মাধ্যমেই দেশ বদলাবে এটাই আমরা প্রত্যাশা করি।

অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ। অন্যান্যের মধ্যে নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলীসহ তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, তারুণ্য মানেই সম্ভাবনা, উদ্ভাবন আর কর্মশক্তি।

তারুণ্যের শক্তিই হতে পারে উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের মূল চালিকাশক্তি। এসময় তাঁরা তারুণ্যের শক্তিকে কীভাবে আরও কার্যকরভাবে জাতীয় উন্নয়নে যুক্ত করা যায় এবং তারা কীভাবে পরিবর্তনের দূত হতে পারে সে বিষয়ে আলোকপাত করেন এবং এই ধরনের আলোচনা সভা তরুণদের অনুপ্রাণিত করবে ও তাদের সুপ্ত সম্ভাবনাগুলো জাগিয়ে তুলবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণসহ তরুণরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ