ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীতে ওএমএসের চালসহ মুদি দোকানি আটক, ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৬:৫২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৭:১৭:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে ওএমএসের চালসহ মুদি দোকানি আটক, ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড রাজশাহীতে ওএমএস’এর চাউল জণতার হাতে আটক; ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড
রাজশাহী মহানগরীতে সরকারের খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির চার বস্তা চালসহ এক মুদি দোকানিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা ও গণমাধ্যমকর্মীরা।

রবিবার দুপুর আড়াইটার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার রেশমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটককৃত দোকানীর নাম কাজল (৬০)। অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘদিন ধরে গোপনে ওএমএসের চাল কিনে চড়া দামে বিক্রি করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে একটি ভ্যানে করে ৫০ কেজি ওজনের চারটি বস্তা চাল কাজলের দোকানে ঢোকানো হচ্ছিল। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা এগিয়ে যান এবং গণমাধ্যম কর্মীদের খবর দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল ওএমএসের চাল কেনার কথা স্বীকার করেন।

খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোঃ মোহন আহম্মেদকে অবগত করলে তিনিও ঘটনাস্থলে ছুটে আসেন। তবে, ডিসি ফুড প্রাথমিকভাবে চালগুলো ওএমএসের নয় বলে দাবি করেন। তিনি বলেন, যেহেতু চালের ব্যাগ পরিবর্তন করা হয়েছে, তাই চালের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে দোকানি এবং সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, আটক দোকানি কাজল গণমাধ্যম কর্মীদের কাছে প্রথমে ওএমএসের চাল কেনার কথা স্বীকার করে অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তিনি উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে ৩ লাখ টাকা ছিনতাইয়ের মামলা দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ সাংবাদিকদের। এক পর্যায়ে স্থানীয় কিছু লোকের সহায়তায় তিনি দোকান থেকে পালিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, কাজলের বিরুদ্ধে এর আগেও টিসিবির পণ্য কালোবাজারি করার অভিযোগ রয়েছে। সে সময় ভ্রাম্যমাণ আদালত তাকে দুই লক্ষ টাকা জরিমানা করে এবং তার ডিলারশিপ বাতিল করা হয়।

ঘটনাস্থলে সুমন (৩৫) নামের এক চাল সরবরাহকারী চিৎকার করে বলেন, ডিলাররা তাদের কাছে চাল বিক্রি না করলে তারা কিনতেন না। তিনি বিভিন্ন ওএমএস কেন্দ্র থেকে চাল সংগ্রহ করে বস্তা পরিবর্তন করে কাজলের দোকানে সরবরাহ করতেন।

এসময় মুন্না নামের এক ব্যক্তি নিজেকে রাজশাহী মহানগর ওলামা দলের আহ্বায়ক পরিচয় দিয়ে সুমনকে সাংবাদিকদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে সাহায্য করেন এবং সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে এসি ল্যান্ড এবং ডিসি ফুডকে জানানো হয়েছে। ডিসি ফুড চালের নমুনা সংগ্রহ করেছেন এবং পরীক্ষা শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ ঘটনায় উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ওএমএসের চাল পাই না। আর অসাধু ডিলাররা সেই চাল কালোবাজারে বিক্রি করে দিচ্ছে। তারা এই ঘটনার সাথে জড়িত ডিলারদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী