ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

'শেখ হাসিনার ফাঁসির আদেশ দেয়ার মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে': আইন উপদেষ্টা

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৩:৫১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৩:৫১:৫২ অপরাহ্ন
'শেখ হাসিনার ফাঁসির আদেশ দেয়ার মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে': আইন উপদেষ্টা ছবি: সংগৃহীত
শেখ হাসিনার ফাঁসির আদেশ দেয়ার মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজ জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, পৃথিবীর যেকোনো আদালতে বিচার হলে সাজা পেতো শেখ হাসিনা।

শেখ হাসিনার দেশের ফিরিয়ে আনার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের জন্য আবার যদি চিঠি দেয়া হবে। এরপরও যদি ভারত তাকে ফেরত না দেয়, তা দেশের মানুষের সাথে ভারতের শত্রুতা ও অতন্ত্য নিন্দনীয় হবে বলে জানান তিনি।

এর আগে, শেখ হাসিনার বিচারের রায়ের পরপরই আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন– শেখ হাসিনার মৃত্যুদণ্ড। শোকর আলহামদুলিল্লাহ। 

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী