ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৪:০২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৪:০২:৪৭ অপরাহ্ন
ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আম্মার তার পোস্টে লেখেন, ধানমন্ডি-৩২ সুরক্ষায় সেনাবাহিনী অবস্থান করছে কোন পিরিতির কারণে? ছাত্র-জনতাকে বাধা দিচ্ছে তারা এবং বুলডোজার ঢুকতে দিচ্ছে না। তিনি শাহবাগ, টিএসসিসহ সকল ছাত্র-জনতাকে ধানমন্ডি ৩২-এর দিকে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আজকেই ধুলোয় মিশিয়ে দিন ফেরাউনের পিরামিড।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আরেকটা কথা মনে করিয়ে দিই আজ হাসিনার বিবাহবার্ষিকী, আজকেই এই ফেরাউনের ফাঁসির রায় চাই।

আম্মারের এই আহ্বানের প্রতিক্রিয়ায় নুসরাত জাহান নামের একজন জুলাইযোদ্ধা হিসেবে পরিচিত আন্দোলনকারী পাল্টা প্রশ্ন তুলেছেন। আম্মারের নিজের অনুপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, কেন রে ভাইয়া? আগেরবার তুমি কি ছিলে ৩২ যখন ভাঙ্গে? তুমি কি জানো আগেরবার যারা গেছে সবার লিস্ট হইছে?

তিনি আরও বলেন, সাধারণ মানুষকে বিপদের মুখে না ফেলে নেতাদের আগে এগিয়ে আসা উচিত। নুসরাত লেখেন, খালি পোস্ট করে জনগণকে এসবে না টানলেই হয় না? তোমরা বড় মানুষ বড় নেতা কিন্তু সাধারণ জনগণ আবেগে পরে তুমাদের কথায় গিয়ে, আওয়ামী লীগের লিস্টে নাম তুললে পরে তুমাদের পাওয়া যাবে তো? আগে তুমরা যারা নেতারা আছো ৩২ এ উপস্থিত হও ভাইয়া তার পর সবাইকে ডাকো।

এর জবাবে সালাউদ্দিন আম্মার বলেন, জয় আর আওয়ামী পেইজে সবচেয়ে বেশি নাম আছে আমার, তো এইসব আবেগ আমাকে দেখিয়ে লাভ নাই। তিনি তার অবস্থানে অনড় থেকে বলেন, ধানমন্ডি-৩২ রাখা যাবেনা এটা ক্লিয়ার কথা, সময়ের সাহসী সন্তানরাই সেখানে যাবে।

এ ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি করেছে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। উল্লেখ্য, এর আগেও ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙচুরের শিকার হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী