ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পেটের স্বাস্থ্য ভাল রাখতে ডায়েটে যেসব খাবার থাকা জরুরি

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৪:১৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৪:১৮:৪৮ অপরাহ্ন
পেটের স্বাস্থ্য ভাল রাখতে ডায়েটে যেসব খাবার থাকা জরুরি ফাইল ফটো
পেট ভাল না থাকলে স্বাস্থ্য ভেঙে পড়তে পারে। কারণ পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে দেহে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষিত হয় এবং কোষের মেরামত হয়। কিন্তু পেটের স্বাস্থ্য বজায় রাখতে, কী কী খাওয়া হচ্ছে তা খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় হজমের সমস্যা তৈরি হতে পারে।

হজমশক্তি দেহের একাধিক প্রত্যঙ্গের সামগ্রিক কর্মক্ষমতার উপর নির্ভর করে। সুষম আহার করলে এই জটিল প্রক্রিয়াটি সহজেই সম্পন্ন হয়। তাই ডায়েটে প্রোবায়োটিক, জটিল কার্বোহাইড্রেট, ফ্যাট এবং ফাইবার রাখা প্রয়োজন।

প্রোবায়োটিক খাবার হজম করতে সাহায্য করে। এ ক্ষেত্রে নিয়মিত দই এবং আচার খাওয়া যেতে পারে। পাকস্থলীতে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পেলে হজমের সমস্যাও কমতে থাকে। তার ফলে পেট পরিষ্কার থাকে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে মলত্যাগের ক্ষেত্রেও কোনও সমস্যা হয় না।

পেটে উপকারী ব্যাকটেরিয়াদের জন্য প্রয়োজনীয় খাবারে জোগান রাখা প্রয়োজন। তার ফলে তাদের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে সাহায্য করবে বিনস্‌, বিভিন্ন ডাল, কলা, পেঁয়াজের মতো খাবার। কারণ তাদের মধ্যে উপস্থিতি ফাইবার ব্যাকটেরিয়াদের জন্য প্রয়োজনীয়।

পেট পরিষ্কার রাখতে ডায়েটে যেন ফাইবার থাকে, তা খেয়াল রাখা উচিত। কারণ ফাইবার ভারী খাবার হজমে সাহায্য করে। ফাইবারের ঘাটতি মেটাতে প্রতি দিনের খাবারে ডাল, গাজর, টম্যাটো, বাদাম, রকমারি ফল রাখা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী