ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মাধুরীর সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনদৃশ্য! শৈশবে ছিল মুগ্ধতা, অভিনেত্রীর ‘প্রেমিকা’ হয়ে কেমন অনুভূতি হুমার?

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১২:৩৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১২:৩৭:০১ অপরাহ্ন
মাধুরীর সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনদৃশ্য! শৈশবে ছিল মুগ্ধতা, অভিনেত্রীর ‘প্রেমিকা’ হয়ে কেমন অনুভূতি হুমার? মাধুরীর সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনদৃশ্য! শৈশবে ছিল মুগ্ধতা, অভিনেত্রীর ‘প্রেমিকা’ হয়ে কেমন অনুভূতি হুমার?
মাধুরী দীক্ষিতকে ছোটবেলা থেকেই খুব পছন্দ। অভিনেত্রীর সৌন্দর্য ও আদবকায়দা দেখে ছোট থেকেই মুগ্ধতা ছিল হুমা কুরেশির। পরে একসঙ্গে ছবিতে অভিনয়ও করেছেন। মাধুরীর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন হুমা। ঘনিষ্ঠ দৃশ্যে কি দুই অভিনেত্রী চুম্বনও করেছিলেন?

‘দেড় ইশকিয়া’ ছবিতে মাধুরীর বিপরীতে দেখা গিয়েছিল হুমাকে। শৈশবের মুগ্ধতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, “ছোটবেলা থেকেই মাধুরী দীক্ষিত আমার অনুপ্রেরণা। ওঁর নাচ দেখে মুগ্ধ হতাম। ওঁর দেখাদেখি সব মেয়েই বোধহয় শার্ট বেঁধে ‘এক দো তিন’ গানের সঙ্গে নেচেছে।”

মাধুরীর প্রেমিকার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে হুমা বলেন, “‘দেড় ইশকিয়া’ ছবিতে ওঁর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলাম আমি। স্বপ্ন সত্যি হয়। শুধু মাথায় রাখতে হয়, আমরা কী স্বপ্ন দেখছি। আমি সত্যিই ওঁর সঙ্গে এক ছাদের তলায় কাজ করতে চেয়েছিলাম।”

‘দেড় ইশকিয়া’ ছবিতে নাকি মাধুরীর সঙ্গে একটি চুম্বন দৃশ্যও ছিল হুমা কুরেশির। কেমন ছিল সেই অভিজ্ঞতা? হুমা জানান, তিনি স্বতঃস্ফূর্ত ভাবে উর্দু ভাষা বলতে পারেন। তাই ‘দেড় ইশকিয়া’ ছবিতে সহজেই সুযোগ পেয়েছিলেন। ছবির প্রথম যে চিত্রনাট্য পড়েছিলেন সেখানে মাধুরীর সঙ্গে তাঁর একটি চুম্বন দৃশ্য ছিল। কিন্তু শেষ পর্যন্ত ছবিতে আর কোনও চুম্বন দৃশ্য দেখা যায়নি। জানা যায়, ওই চুম্বন দৃশ্যটি বাদ দিয়ে দেওয়া হয়েছিল। নির্মাতারা মনে করেছিলেন, বলিউডের ছবির জন্য এই দৃশ্য বাড়াবাড়ি হয়ে যাবে।

২০১৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। মাধুরী ও হুমা ছাড়াও অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, অরশদ ওয়ারসী।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী