ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩

রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ইব্রাহিম গ্রেফতার

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০৩:২৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৩:২৫:০৯ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ইব্রাহিম গ্রেফতার রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ইব্রাহিম গ্রেফতার
রাজশাহী মহানগরীতে ৪৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একাধিক মাদক মামলার আসামি মোঃ ইব্রাহিম হোসেন (৩৫)’কে গ্রেফতার করে র‌্যাব। 

সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার বড় মসজিদের পাশে জলদি খাও ছিপ বড়শির দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার বড় মসজিদের পাশে জলদি খাও ছিপ বড়শির দোকানের সামনে একজন ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে ৩টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে ৪৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার মোঃ ইব্রাহিম হোসেন দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। 

গ্রেফতার আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় নিয়মিতমাদক মামলা রুজু করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন