ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪

চন্দ্রিমার পদ্মা আবাসিকে বিপুল পরিমান ইয়াবাসহ সাব্বির গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৩:৪৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৩:৪৫:২৭ অপরাহ্ন
চন্দ্রিমার পদ্মা আবাসিকে বিপুল পরিমান ইয়াবাসহ সাব্বির গ্রেফতার চন্দ্রিমার পদ্মা আবাসিকে বিপুল পরিমান ইয়াবাসহ সাব্বির গ্রেফতার
রাজশাহী নগরীতে পদ্মা আবাসিকে বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ সাব্বির হোসেন (২৭), নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনগত রাত পৌনে ১টায় নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১৫ পিস মরন নেশা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতার মোঃ সাব্বির হোসেন (২৭), সে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাঁচামারা গ্রামের মোঃ ইমান মাতবরের ছেলে। বর্তমানে চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানা পুলিশ জানতে পারেন, পদ্মা আবাসিক এলাকার একটি বাসায় ইয়াবা কেনাবেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত বাসায় তল্লাশি চালিয়ে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের জন্য ব্যবহৃত ফয়েল পেপারস-সাব্বির হোসেনকে গ্রেফতার করেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরজুনের নেতৃত্বে এসআই মোঃ আসাদুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

জিজ্ঞাসাবাদে সাব্বির দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী