ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৬:১২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৬:১২:২৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় ভারতীয় ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

বিজিবি জানায়, আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামের মধ্য দিয়ে নেশাজাতীয় ট্যাবলেট পাচারের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। মনাকষা বিওপির একটি বিশেষ টহল দলের চালানো অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে একটি মোটরসাইকেলে আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়।

এ সময় তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে টহলদল মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে  প্রায় ৫ লাখ টাকা মূল্যের  ৪,৭০০ পিস ট্যাবলেট জব্দ করে।
 
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘জব্দ ট্যাবলেট ও মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হবে। ট্যাপেন্টাডল মূলত ব্যথানাশক ট্যাবলেট হলেও বর্তমানে তা ব্যাপকভাবে নেশাকারক হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জেও এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও সবরকম অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী