ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭ লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর... নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর... পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন নাটোরে মধ্যরাতে দুই ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে টিকটকার তরুণী নিহত হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু কুষ্টিয়ায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ মাদরাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করবেন যেভাবে রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এসআই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আরএমপি’র প্রতিবাদ রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৬:৪৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৬:৪৭:২৬ অপরাহ্ন
প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল
আগের বিয়ের বিষয়টি গোপন করে দ্বিতীয়বার বিয়ে করার অভিযোগে দ্বিতীয় স্বামীর করা মামলায় এক নারীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় সংশ্লিষ্ট কাজিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি তার বিয়ের কাজির লাইসেন্সও বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

জাহিদ হাসান নামের এক কম্পিউটার প্রকৌশলীর করা প্রতারণার মামলার প্রেক্ষিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন— জাহিদের স্ত্রী মোছা. নুসরাত জাহান তাসনিম ওরফে মোছা. তাসমিন নাহার (২৬) এবং কাজী আবু মুসা আহম্মদ। কারাদণ্ডের পাশাপাশি উভয়কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা দিতে ব্যর্থ হলে আরও এক মাস কারাভোগ করতে হবে তাদের।

সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার আনিসুল ইসলাম জানান, রায় ঘোষণার পর নুসরাতকে কারাগারে পাঠানো হয়। আবু মুসা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তার নিকাহ ও তালাক রেজিস্ট্রারের লাইসেন্স বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এই মামলায় মো. আমিনুল ইসলাম নামে আরেকজন আসামি ছিলেন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

রংপুরের বাসিন্দা কম্পিউটার প্রকৌশলী জাহিদ হাসান ২০২০ সালে ঢাকার আদালতে তিনজনকে আসামি করে প্রতারণার মামলা করেন। এর তিন বছর আগে, ২০১৭ সালের ১০ নভেম্বর, এক লাখ টাকা দেনমোহরে তার বিয়ে হয় নুসরাতের সঙ্গে।

মামলায় জাহিদ অভিযোগ করেন, বিয়ের সময় নুসরাতকে অবিবাহিত হিসেবে পরিচয় করানো হয়েছিল। পরে ২০১৮ সালে নুসরাত তার ভাইকে সিঙ্গাপুর পাঠানোর কথা বলে জাহিদের কাছে তিন লাখ টাকা দাবি করেন। জাহিদ টাকা দিতে অস্বীকৃতি জানালে নুসরাত জানান, তিনি আর সংসার করবেন না।

এই ঘটনার পর ২০২০ সালের ১৭ মার্চ একটি ঘরোয়া সালিসি বৈঠকের আয়োজন করা হয়, যেখানে জাহিদের কাছে দেনমোহর বাবদ তিন লাখ টাকা দাবি করা হয়। সালিসির সময়ই জাহিদ জানতে পারেন, নুসরাত তার আগের বিয়ে গোপন রেখে তাকে বিয়ে করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী