ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের রাস্তায় নামল পোল্যান্ড

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৮:২৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৮:২৩:৪৬ অপরাহ্ন
পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের রাস্তায় নামল পোল্যান্ড পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের রাস্তায় নামল পোল্যান্ড
ইউক্রেন যুদ্ধের আবহে এ বার রাশিয়ার বিরুদ্ধে কূটনৈতিক দ্বৈরথে নামল পোল্যান্ড। বুধবার সে দেশের দানেস্ক শহরের রুশ কনস্যুলেট বন্ধ করা নির্দেশ দেওয়া হয়েছে। পোল্যান্ডের বিদেশমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি এ কথা ঘোষণা করে বলেন, ‘‘নিরাপত্তাজনিত কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

সম্প্রতি, পোল্যান্ডের পূর্বাঞ্চলে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ ওয়ারশা-লুবলিন রেললাইনের দু’টি অংশ বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছিল। রেললাইনের বিদ্যুৎসংযোগ ব্যবস্থাতেও আঘাত হানা হয়। পোল্যান্ডের অভিযোগ, রুশ বাহিনীর মদতপুষ্ট মিলিশিয়া ওই নাশকতার জন্য দায়ী। তারই জেরে দানেস্কের রুশ দূতাবাস চালানোর অনুমতি প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন সিকোরস্কি। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক মঙ্গলবার সে দেশের পার্লামেন্টে বক্তৃতায় জানান, রেললাইনে নাশকতার জন্য দায়ী দুই ইউক্রেনীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

ইউক্রেনের ডনবাস (ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) প্রদেশের বড় অংশই রুশ বং‌শোদ্ভূত। তাদের নিয়ে গঠিত মিলিশিয়া ২০২২ সালের গোড়ায় যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোর হয়ে কাজ করছে। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজ়েশন) সদস্য দেশ পোল্যান্ড অতীতেও ইউক্রেনে সক্রিয় রুশ মিলিশিয়ার বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপের অভিযোগ তুলেছে। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে রুশ সেনার ড্রোনের বিরুদ্ধে। চলতি বছর রুশ বিমানের জন্য আকাশসীমা বন্ধেরও ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী টাস্ক। এ বার সরাসরি কূটনৈতিক সংঘাতের পথে হাঁটলেন তিনি। পোল্যান্ডের রাজধানী ওয়ারশয়ের রুশ দূতাবাস আগেই বন্ধ হয়েছে। সে দেশে একমাত্র দানেস্কের কনস্যুলেটের মাধ্যমেই এতদিন কূটনৈতিক যোগাযোগ চালু ছিল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী