ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল?

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৮:২৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৮:২৯:৪৯ অপরাহ্ন
শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল? শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল?
শরীর সচল রাখতে হলে প্রোটিন অপরিহার্য। ওজন কমানোই হোক বা পেশিবহুল শরীর তৈরি প্রোটিন পাতে রাখতেই হবে। ডিম, মুরগির মাংস, পনির তিন খাবারেই প্রোটিন মেলে। তিনটি খাবারই ভারতের নানা প্রান্তে খাওয়ার চলও রয়েছে। কিন্তু প্রোটিনের চাহিদা পূরণে, প্রোটিনের গুণমানে কোন খাবার এগিয়ে থাকবে?

তিন খাবারে প্রোটিনের পরিমাণ প্রতি ১০০ গ্রামে কত?

মুরগির মাংস (বুকের মাংস): প্রায় ২৫-৩০ গ্রাম। ওজন কমাতে চাইলে চামড়া ছাড়া বুকের মাংস বেছে নেওয়া উচিত।

ডিম: প্রায় ১৩-১৪ গ্রাম। অ্যামাইনো অ্যাসিড রয়েছে এতে। উচ্চমানের প্রোটিন মেলে।

পনির: প্রায় ১৮-২০ গ্রাম। নিরামিষভোজীদের জন্য সেরা প্রোটিন। তবে ফ্যাট এবং ক্যালোরির পরিমাণ ডিম ও মুরগির মাংসের চেয়ে বেশি।

কেন জরুরি প্রোটিন?

প্রোটিন ছাড়া শরীরের কোনও কাজই সঠিক ভাবে চলতে পারে না। কোষ তৈরি থেকে সবল পেশিগঠন, হরমোনের কার্যকারিতা ঠিক রাখা, ক্ষতিগ্রস্ত কোষ মেরামতিতে সাহায্য করা, রোগ প্রতিরোধ ক্ষমতা— সব রকম কাজের জন্যই প্রয়োজন প্রোটিনের।

ডিম: একটি সেদ্ধ ডিমে ৫.৫ -৬ গ্রামের মতো (আকার অনুযায়ী) প্রোটিন মেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এতে শরীরের জন্য অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে। মেলে ভিটামিন ডি, বি ১২, সেলেনিয়ামের মতো উপাদান, যা পুষ্টিতে সমৃদ্ধ। শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্টও রয়েছে এতে। ডিমের সাদা অংশে দুধের চেয়েও বেশি প্রোটিন মেলে। কুসুমে মেলে অ্যামাইনো অ্যাসিড। ডিম যেমন উপকারী, তেমনই এর মধ্যে থাকা প্রোটিন শরীর ঠিক ভাবে শোষণও করতে পারে।

পনির: নিরামিষভোজীদের জন্য সেরা প্রোটিন-উৎস, ক্যালসিয়াম, ফসফরাস সমৃদ্ধ। কেসিন প্রোটিন থাকার কারণে ধীরে ধীরে হজম হয়। প্রোটিনের পাশাপাশি ফ্যাট এবং ক্যালোরির পরিমাণও এতে বেশি। এতেও রয়েছে অ্যামাইনো অ্যাসিড। বাড়ন্ত বয়সের শিশু, অন্তঃসত্ত্বা মহিলা এবং ওজন বৃদ্ধি করতে যাঁরা চাইছেন, তাঁদের জন্য পনির ভাল। তবে ক্যালোরির হিসাব করলে, ডিম বা ফ্যাট ছড়া মুরগির মাংস বেছে নিতে পারেন।

মুরগির মাংস: মুরগির মাংসে প্রোটিনের পরিমাণ ডিম, পনিরের চেয়েও বেশি। সবচেয়ে বেশি প্রোটিন মেলে বুকের মাংসে। যাঁরা নিয়ম করে শরীরচর্চা করেন, খেলাধুলার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এই প্রোটিন জরুরি। মুরগির মাংস প্রায় সকলেই খেতে পারেন। অসুখ থেকে সেরে ওঠার সময়ও মুরগির ঝোল খেতে বলেন চিকিৎসকেরা।

বেছে নেবেন কোনটি?

পনির এবং মাংসের চেয়ে প্রোটিনের মাত্রা কম হলেও ডিম খাওয়া সবচেয়ে ভাল। ডিমের প্রোটিনের গুণমান সবচেয়ে বেশি। কম ক্যালোরিতে বেশি প্রোটিন চাইলে বেছে নেওয়া যায় মুরগির মাংস। দিনভর শক্তির জোগান চাইলে পাতে রাখতে পারেন পনির। তিন খাবারই প্রোটিনের উৎস হিসাবে ভাল। তিনটিই ঘুরিয়ে ফিরিয়ে পাতে রাখা যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী