ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল এক আসনেই হাজার রোগ থেকে মুক্তি! গুপ্ত পদ্মাসনে ওজন কমবে, সারবে লিভারের রোগও, পদ্ধতি শেখালেন শিল্পা শেট্টী রাসিকের হিসাব বিভাগের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুকে বিদায় সংবর্ধনা বিয়ের তিন বছর পরেও জমাটি প্রেম কিয়ারা-সিদ্ধার্থের, শোয়ার ঘরে কোন নিয়ম মানেন দম্পতি? ‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ সন্তানধারণের পথে এসেছিল বাধা! ৪০ পেরোনোর পরে মা হওয়ার কঠিন অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন দেবিনা যৌন আকাঙ্ক্ষার জটিল গল্পে টিল্ডা সুইন্টনের ব্যতিক্রমী অভিনয়ে ফিমেল পারভারশনস উৎপাদন বন্ধ হচ্ছে টেসলার সাইবারট্রাক, অগ্রাধিকার পাচ্ছে রোবোট্যাক্সি ডিপজলের পরিবারে শোক, মারা গেলেন মেজো ভাই ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন গাজায় ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বাস্তুচ্যুতরা, আশ্রয়হীন ৩৯০০ পরিবার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আমলে গুম হওয়া ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর 'ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, শোষণের প্রতিবাদ, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডি' সৌদি আরবে কেনীয় মাকে ১০০ বেত্রাঘাতের শাস্তি সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ইরানের হুমকিতে নিজের বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক মিছিল বাঘায় ১২ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

এখন থেকে দিনের ভোট আর রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০১:৩৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০১:৩৯:৫৬ অপরাহ্ন
এখন থেকে দিনের ভোট আর রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল ছবি: সংগৃহীত
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে আজ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। এতে করে এখন থেকে আর দিনের ভোট রাতে হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আপিল বিভাগের রায়ের পর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মো. আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা দেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবে ফুল জাজমেন্টে আসবে। আজ থেকে বাংলাদেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না।

তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন হ্যাঁ-না ভোটের মাধ্যমে নির্ধারিত হবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, না। এটা রিস্টোরড হয়েছে, অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে গেল।

তত্ত্বাবধায়ক সরকার কোনো কোরআন বা বাইবেল নয় জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না, যা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। ২০ বছর পর যদি মানুষ মনে করে এই ব্যবস্থা পঁচে-গলে গেছে, গণতন্ত্র রক্ষায় এর থেকে ভালো কোনো ব্যবস্থা রয়েছে, তখন পার্লামেন্ট সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পর জানা যাবে, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন। জানা যাবে, পূর্বের ব্যবস্থা অনুযায়ী হবে নাকি জুলাই সনদ অনুসারে।

পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর নতুন সংবিধান ছাপানো উচিত উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, নির্দলীয় তত্ত্ববধায়ক সরকার ফিরেছে। তবে এর গঠন কী হবে, তা ঠিক করবে পরবর্তী সংসদ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬

নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬