ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাফেজ ছাত্রকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক মাদরাসা শিক্ষককে চড় মারা সেই রুমিকে গ্রেপ্তারে অভিযান নিয়ে যা জানা গেল রাজশাহীতে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী ঋণের টাকা নিয়ে ভাবিকে বেধড়ক পেটাচ্ছেন দেবর, ভিডিও ভাইরাল রাজশাহীতে ১২৩৬তম নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কিশোরীকে ধর্ষণ, মক্তব শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড বৈদ্যুতিক তার চুরি করতে কবরস্থানে চোরের দল নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যুতে এমপির শোক প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী বুদ্‌বুদ দেখে পুকুরে ঝাপ দিলেন মা, পরে মিলল দুই বোনের মরদেহ আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

বৌদিকে খুন করে কাটা মুন্ডু হাতে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেন দেওর

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০১:৩২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০১:৩২:০০ অপরাহ্ন
বৌদিকে খুন করে কাটা মুন্ডু হাতে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেন দেওর বৌদিকে খুন করে কাটা মুন্ডু হাতে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেন দেওর
এক হাতে ধারালো অস্ত্র। অন্য হাতে এক মহিলার কাটা মুন্ডু। শনিবার সকালে এই অবস্থায় এক যুবককে ঘুরে বেড়াতে দেখে আঁতকে উঠেছিলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৌদিকে খুন করে কাটা মুন্ডু নিয়ে ঘুরছিলেন ওই যুবক। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর এই নৃশংস ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে এক যুবককে একটি কাটা মুন্ডু হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। তাঁর আর এক হাতে ছিল ধারালো অস্ত্র আর পরনে ছিল রক্তমাখা পোশাক। এই ভয়াবহ দৃশ্য দেখেই আতঙ্কে বাড়ির দরজা-জানলা বন্ধ করে দেন অনেকে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় বাসন্তী থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

অভিযুক্ত যুবকের নাম বিমল মণ্ডল। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই নৃশংস খুন। যদিও এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত বিমলের মানসিক অবস্থা নিয়েও ধন্দে পুলিশ। এই ঘটনার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। গোটা এলাকা পুলিশের ঘেরাটোপে। এই ঘটনায় পরিবারে নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের কেউ কেউ। ইতমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্তারিত জানতে চলছে জিজ্ঞাসাবাদ। কী ভাবে দিনের আলোয় এমন ঘটল ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের

হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের