ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সাত কিলোমিটার লম্বা, ২৫ মিটার গভীর, রয়েছে ৮০টি কক্ষ! হামাসের তৈরি বৃহৎ সুডঙ্গ খুঁজে পেল ইজরায়েল

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:৩০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:৩০:৪৬ অপরাহ্ন
সাত কিলোমিটার লম্বা, ২৫ মিটার গভীর, রয়েছে ৮০টি কক্ষ! হামাসের তৈরি বৃহৎ সুডঙ্গ খুঁজে পেল ইজরায়েল সাত কিলোমিটার লম্বা, ২৫ মিটার গভীর, রয়েছে ৮০টি কক্ষ! হামাসের তৈরি বৃহৎ সুডঙ্গ খুঁজে পেল ইজরায়েল
গাজা উপত্যকায় হামাসের তৈরি একটি বৃহৎ সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। এই সুড়ঙ্গেই ইজরায়েলের সেনা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের দেহ সমাধিস্থ করা হয়েছিল বলে দাবি ইজরায়েলের। লেফটেন্যান্ট গোল্ডিন ২০১৪ সালের ইজরায়েল-হামাস যুদ্ধের সময় গাজায় নিহত হন। চলতি মাসের শুরুর দিকে ইজরায়েলের হাতে তাঁর দেহাবশেষ তুলে দেয় হামাস।

এক্স-এ একটি পোস্টে আইডিএফ বৃহস্পতিবার সেই সুড়ঙ্গের ভিডিয়ো পোস্ট করেছে। দাবি করেছে, সেখানেই গোল্ডিনের দেহ রাখা ছিল। আইডিএউ জানায়, সুড়ঙ্গটি ঘনবসতিপূর্ণ রাফা এলাকার নীচ রয়েছে। রাষ্ট্রপুঞ্জের প্যালেস্টাইনি শরণার্থী শিবিরের চৌহদ্দি, মসজিদ, ক্লিনিক ও একটি কিন্ডারগার্টেন স্কুলের নীচ দিয়ে ওই সুড়ঙ্গটি নির্মাণ করা হয়েছিল বলে দাবি করেছে আইডিএফ। সুড়ঙ্গটি হামাস কমান্ডারেরা অস্ত্র মজুত, হামলার পরিকল্পনা করা এবং দীর্ঘ সময় লুকিয়ে থাকার জন্য ব্যবহার করত বলে দাবি আইডিএফের। তারা জানিয়েছে, সুড়ঙ্গটি সাত কিলোমিটারের বেশি লম্বা, ২৫ মিটার গভীর এবং এতে রয়েছে ৮০টি কক্ষ।

পৃথক একটি পোস্টে আইডিএফ দাবি করেছে, তারা মারওয়ান আল-হামসকে গ্রেপ্তার করেছে। আইডিএফ এক্স-এ লিখেছে, “আল-হামসের বিরুদ্ধে সন্দেহ যে, তিনি রাফার ‘হোয়াইট-ক্রাউনড’ সুড়ঙ্গের মধ্যে লেফটেন্যান্ট গোল্ডিনের সমাধিস্থ করার বিষয়টি সম্পর্কে জানতেন।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী