ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে নিয়ামতপুরে একদিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও. পরীক্ষার আগে উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আশঙ্কা, টানা পাঁচ দিন হতে পারে ভারী বৃষ্টি

মাথায় মৃত্যুর খাঁড়া নিয়েই কাঁধে বড় দায়িত্ব তুলে নিলেন সলমন

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:৫৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:৫৯:৩০ অপরাহ্ন
মাথায় মৃত্যুর খাঁড়া নিয়েই কাঁধে বড় দায়িত্ব তুলে নিলেন সলমন মাথায় মৃত্যুর খাঁড়া নিয়েই কাঁধে বড় দায়িত্ব তুলে নিলেন সলমন
এ বার সলমন খানের কাঁধে আরও বড় দায়িত্ব। বর্তমানে ‘বিগ বস্‌ ১৯’-এর সঞ্চালনা করছেন তিনি। সেরে এলেন ‘দ্য ব্যাং টুর’। পাশাপাশি তাঁর মাথায় ঝুলছে মৃত্যুর খাঁড়া। এই সব সামলে আর কোন দায়িত্ব নিলেন সলমন?

‘দবং’, ‘দবং ২’, ‘দবং ৩’— তিনটি ছবিই বক্স অফিসে আলোড়ন ফেলেছিল। এর মধ্যেই প্রথম ‘দবং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপের সঙ্গে সম্পর্ক খারাপ হয় সলমনের। ভাইজানকে ‘অপরাধী’ বলেও আক্রমণ করেছেন অভিনব। তাই ‘দবং ৪’ পরিচালনা কে করবেন? সেই প্রশ্ন উঠছে বার বার। শোনা যাচ্ছে, সলমন খান নিজেই নাকি এই ছবির পরিচালনা করবেন।

বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ছবির শুটিং শুরু হবে আগামী বছর। চুলবুল পাণ্ডের ভূমিকায় ফের দেখা যাবে সলমনকেই। পাশাপাশি এই ছবির পরিচালনাও নাকি নিজেই করবেন তিনি। শোনা যাচ্ছে এমনই। তবে এখনও সলমন ও তাঁর সহযোগী দলের তরফ থেকে কোনও বিবৃতি প্রকাশিত হয়নি।

২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দবং’। সোনাক্ষী সিন্‌হার প্রথম ছবি ছিল সেটি। বক্সঅফিসে আলোড়ন ফেলেছিল সেই ছবি। পরের দুটি ছবি যথাক্রমে পরিচালনা করেছিলেন আরবাজ় খান ও প্রভু দেবা।

সলমনের বিরুদ্ধে অভিনব কাশ্যপ নানা অভিযোগ এনেছিলেন। এমনকি আরবাজ় খানের সঙ্গে সলমনের ঝগড়া হত বলেও দাবি করেছিলেন তিনি। অভিনব বলেছিলেন, “আমার সামনে এক বার আরবাজ় ও সলমন খুব ঝগড়া করেছিল। সলমন বাসন ছুড়তে শুরু করেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম।” অভিনব এই দাবিও করেছিলেন যে, এমন এক দিন আসবে যে দিন সলমনকে তাঁর সামনে হাঁটু মুড়ে ভিক্ষা চাইতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার