ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তেজস বিধ্বস্তে চাহিদা বাড়ল পাকিস্তানি যুদ্ধবিমানের

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৩:১৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৩:১৫:৪৬ অপরাহ্ন
তেজস বিধ্বস্তে চাহিদা বাড়ল পাকিস্তানি যুদ্ধবিমানের তেজস বিধ্বস্তে চাহিদা বাড়ল পাকিস্তানি যুদ্ধবিমানের
দুবাই এয়ারশো ২০২৫-এ শুক্রবার ভারতীয় তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের গর্ব জেএফ-১৭ থান্ডার বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এরই মধ্যে পাকিস্তান একটি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে এই যুদ্ধবিমান বিক্রির জন্য সমঝোতা স্মারক সই করেছে, যা দেশটির প্রতিরক্ষা রপ্তানি সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

শক্রবার (২১ নভেম্বর) দুবাই থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে পাকিস্তান সরকার। 

তবে, কোন কোন দেশে কতটি জেএফ-১৭ বিক্রি করা হবে—এ তথ্য এখনো প্রকাশ করা হয়নি।  

যদিও দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, আরও কয়েকটি দেশ জেএফ-১৭ কেনার ব্যাপারে গভীর আগ্রহ দেখিয়েছে, যা পাকিস্তানের বিমান শিল্পের প্রতি বৈশ্বিক আস্থার প্রতিফলন। 

এর আগে, ২০২৪ সালে আজারবাইজান জেএফ-১৭ ব্লক–৩ কেনার জন্য ৪.৬ বিলিয়ন ডলারের চুক্তি করেছিল।

দুবাইয়ে উচ্চপর্যায়ের বৈঠকে পিএএফ প্রধান

এদিকে এয়ারশোতে অংশ নেওয়ার অংশ হিসেবে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর বিমানবাহিনীর প্রধান ও সামরিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) ইব্রাহিম নাসের আল–আলাওয়ি এবং ইউএই এয়ার ফোর্স অ্যান্ড এয়ার ডিফেন্সের কমান্ডার মেজর জেনারেল রাশিদ মোহাম্মদ আল–শামসির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে উন্নত প্রশিক্ষণ উদ্যোগ, এয়ারোস্পেস প্রযুক্তি সহযোগিতা, যৌথ পরিচালন সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ইউএই সামরিক নেতৃত্ব পাকিস্তান বিমানবাহিনীর উদ্ভাবন, পেশাদারিত্ব ও প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করে এবং দুই পক্ষই যৌথ মহড়া, পেশাগত বিনিময় ও দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়।

দুবাই এয়ারশোতে জেএফ-১৭ ব্লক–৩ ছিল আকর্ষণের কেন্দ্রে

পাকিস্তানের প্রদর্শনীতে জেএফ-১৭ থান্ডার ব্লক–৩ এবং সুপার মাশশাক প্রশিক্ষণ বিমান তুলে ধরা হয়।

উন্নত জেএফ-১৭ ব্লক–৩ এয়ারশোর মূল আকর্ষণে পরিণত হয়—এর আধুনিক অ্যাভিওনিক্স, বাড়তি কৌশলগত সক্ষমতা, উন্নত অস্ত্র সংযোজন ক্ষমতা এবং শক্তিশালী রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দর্শনার্থী ও বিশেষজ্ঞদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।

এই স্বীকৃতি পাকিস্তানের নিজস্ব এয়ারস্পেস সক্ষমতার বৈশ্বিক সুনাম আরও বাড়িয়ে দিয়েছে। 

জেএফ-১৭ থান্ডার কী?

জেএফ-১৭ থান্ডার হলো পাকিস্তান ও চীনের যৌথ উন্নয়নে তৈরি হালকা, মাল্টিরোল যুদ্ধবিমান। এটি পাকিস্তান বিমানবাহিনীর আধুনিক বহরের মূল ভিত্তি হিসেবে কাজ করে এবং আকাশে লড়াই, ভূমিতে হামলা, নজরদারি—বহুমুখী মিশনে ব্যবহৃত হয়।

কম খরচে, আধুনিক নকশা এবং সহজে প্রযুক্তি অভিযোজনযোগ্যতার কারণে অনেক দেশের জন্য এটি একটি কার্যকর ও সাশ্রয়ী যুদ্ধবিমান হিসেবে বিবেচিত।

দুবাই এয়ারশোতে অংশগ্রহণের মাধ্যমে পাকিস্তান বৈশ্বিক প্রতিরক্ষা প্রদর্শনীতে নিজ অবস্থান আরও শক্ত করেছে। বিশেষ করে জেএফ-১৭ প্রকল্পের অগ্রগতি দেশটির প্রতিরক্ষা রপ্তানি সম্ভাবনাকে বিস্তৃত করেছে এবং জাতীয় গর্ব আরও বাড়িয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী