ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নাতাশা অতীত, প্রেমিকার সঙ্গে বাগ্‌দান সেরেছেন হার্দিক? সত্যিটা প্রকাশ্যে আনলেন মাহিকা

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:২৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:২৩:২০ অপরাহ্ন
নাতাশা অতীত, প্রেমিকার সঙ্গে বাগ্‌দান সেরেছেন হার্দিক? সত্যিটা প্রকাশ্যে আনলেন মাহিকা নাতাশা অতীত, প্রেমিকার সঙ্গে বাগ্‌দান সেরেছেন হার্দিক? সত্যিটা প্রকাশ্যে আনলেন মাহিকা
প্রথম স্ত্রী নাতাশার স্তানকোভিচের সঙ্গে দু’বার বিয়ে। প্রথম বার বাড়ির ভিতরে ছোট করে বিয়ে হয়। দ্বিতীয় বার রাজস্থানের উদয়পুরে সন্তান জন্মের পরে ঘটা করে বিয়ে করেন ক্রিকেটতারকা। সেই বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদ হয় তাঁদের। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়ার নাম জড়িয়েছিল হার্দিকের সঙ্গে। যদিও মাহিকার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন হার্দিক। একসঙ্গে মলদ্বীপ ঘুরতে গিয়ে সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন। এ বার তাঁদের বাগ্‌দান নিয়ে জল্পনা। তাতেই প্রতিক্রিয়া জানালেন প্রেমিকা মাহিকা।

জল্পনার সূত্রপাত মাহিকার অনামিকায় মস্ত হিরের আংটিতে। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, বর্তমান প্রেমিকাকে সঙ্গে নিয়ে পুজো, হোম-যজ্ঞ করছেন হার্দিক। একেবারে সাবেকি সাজ দু’জনের পরনে। মাহিকার পরনে সালোয়ার কামিজ, মাথায় ওড়না চাপা। হার্দিক পাজামা-পাঞ্জাবিতে। দু’জনের এমন ঘরোয়া রূপ দেখে অনুরাগীরা দুয়ে দুয়ে চার করছেন। তার পর থেকেই নেটপাড়ার একাংশের ধারণা, হার্দিক ফের হয়তো জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

তাঁদের নিয়ে এ-হেন জল্পনা দেখে মাহিকা সমাজমাধ্যমে পোস্ট দিয়ে লেখেন, ‘‘সমাজমাধ্যম দেখে ভাবছি, আমার বাগ্‌দান হয়ে গিয়েছে। এ দিকে আমি শুধু সুন্দর গয়না পরতে ভালবাসি।’’ আসলে মাহিকা একেবারে স্পষ্ট করে দেন, তিনি ও হার্দিক মোটেই বাগ্‌দান সারেননি। যদিও একে অপরের সঙ্গ উপভোগ করছেন। হার্দিকের সঙ্গে একান্ত ব্যক্তিগত মুহূর্তের বেশ কিছু ঝলকও তিনি মাঝেমধ্যে ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী