ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘নারীবাদ যেন খারাপ কথা! অর্থই বোঝে না বেশিরভাগ পুরুষ’, কোন প্রসঙ্গে ক্ষুব্ধ ফাতিমা?

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:২৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:২৯:৩৬ অপরাহ্ন
‘নারীবাদ যেন খারাপ কথা! অর্থই বোঝে না বেশিরভাগ পুরুষ’, কোন প্রসঙ্গে ক্ষুব্ধ ফাতিমা? ‘নারীবাদ যেন খারাপ কথা! অর্থই বোঝে না বেশিরভাগ পুরুষ’, কোন প্রসঙ্গে ক্ষুব্ধ ফাতিমা?
নারীবাদের অর্থই বোঝেন না পুরুষেরা। নারীবাদের আসল সংজ্ঞা তাঁদের কাছে এখনও স্পষ্ট নয়। তাই নারীবাদীদের দেখলে রেগে যান তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বললেন ফাতিমা সানা শেখ।

নিজের ছবে ‘ধক ধক’ নিয়ে কথা বলছিলেন ফাতিমা। অভিনেত্রী জানান, এই ছবির কিছু দৃশ্য এমন, দেখে মনে হবে পরিচালক নিশ্চয়ই কোনও মহিলা। অভিনেত্রী বলেন, “ভেবেছিলাম ছবির পরিচালক কোনও মহিলাই এমন দৃশ্য রাখতে পারেন। কিন্তু পরে দেখলাম, এ তো পুরুষ! উনি (তরুণ দুদেজা) খুবই নারীবাদী পুরুষ। এর মানে এই নয় যে উনি পুরুষবিরোধী।”

ফাতিমা বলেছেন, “পুরুষদের যদি প্রশ্ন করা হয়, ‘আপনি কি নারীবাদী?’ ওরা রেগে গিয়ে জবাব দেয়, ‘না না, আমি নারীবাদী নই। ’ যেন নারীবাদী কথাটা খুব খারাপ। আসলে এরা নারীবাদী কথার অর্থই জানে না। ভাবে নারীবাদী হওয়া খুব খারাপ।”

মহিলারা নাকি মহিলাদের শত্রু হয়। মহিলারা ঘ্যানঘ্যানে হয়। এই সব ধারণা পুরুষতন্ত্র তৈরি করেছে বলে মনে করেন ফাতিমা। কিন্তু ‘ধক ধক’ ছবির পরিচালককে দেখে অন্য ভাবনা তৈরি হয়েছে ফাতিমার।

সম্প্রতি বিজয় বর্মার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে ফাতিমার। তমন্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পরে নাকি ফাতিমার সঙ্গেই সম্পর্কে বিজয়। ফাতিমা ও বিজয় ‘গুস্তাখ ইশ্‌ক’ ছবিতে জুটি বাঁধছেন। অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিজয় সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “আমার সত্যিই ওর সঙ্গে কাজ করতে ভাল লাগে। ও খুবই খাঁটি মানুষ এবং ভাল অভিনেত্রী। পাশাপাশি ও কিন্তু খুবই রসিক। সব সময় আনন্দ করতে ভালবাসে। তবে কাজে কোনও ফাঁকি নেই ওর। প্রত্যেকটি দৃশ্যে নিজের ১০০ শতাংশ দেয় ও।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী