ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নগরীতে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৬ মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৬:৪২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৬:৪২:৪৯ অপরাহ্ন
নগরীতে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৬ মাদক কারবারী গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৬ মাদক কারবারী গ্রেফতার
রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শনিবার (২২ নভেম্বর) দিনগত রাত ৭টায় নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে  কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ১১পিস ইয়াবা, ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১৫,৯৪০ টাকা জব্দ করা হয়। 
গ্রেফতারকৃতরা হলো: ইসমাইল হোসেন সবুজ (২৯), সে নগরীর রাজপাড়া থানার দাশপুকুর পূর্বপাড়ার বাসিন্দা। মো. অন্ত (৩১), একই থানার লক্ষিপুর আইডি কোয়ার্টার এলাকার বাসিন্দা, মো. শাহজাহান (৩০), সে লক্ষিপুর বাগানপাড়া, রেললাইন বস্তির বাসিন্দা, মো. আরাফাত (১৯),সে খোলাবোনা দামকুড়া এলাকার বাসিন্দা, মো. ফিরোজ ইসলাম (২৬), সে পূর্ব মোল্লাপাড়া, পবা এলাকার বাসিন্দা, মো. লিটন (৩০), সে চক চোয়ার, মান্দার বাসিন্দা, বর্তমানে তেরখাদিয়া পশ্চিমপাড়া এলকার বাসিন্দা এবং পলাতক মোছা. পিংকি বেগম, সে লক্ষিপুর বাগানপাড়া এলাকার বাসিন্দা। 

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে দাশপুকুর এলাকায় মাদকের কেনাবেচা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর দল ৬ মাদক কারবারীকে হাতেনাতে আটক করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারি বিক্রি করছিল। এছাড়া তারা নিজেরাও মাদকসেবী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ