ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অদার পরিবারে অঘটন! প্রিয়জনকে হারিয়ে শোকাচ্ছন্ন ‘দ কেরল স্টোরি’ ছবির অভিনেত্রী

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৮:০৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৮:০৬:৫৩ অপরাহ্ন
অদার পরিবারে অঘটন! প্রিয়জনকে হারিয়ে শোকাচ্ছন্ন ‘দ কেরল স্টোরি’ ছবির অভিনেত্রী অদার পরিবারে অঘটন! প্রিয়জনকে হারিয়ে শোকাচ্ছন্ন ‘দ কেরল স্টোরি’ ছবির অভিনেত্রী
প্রিয়জনকে হারালেন অদা শর্মা। শোকাচ্ছন্ন ‘দ কেরল স্টোরি’ ছবির অভিনেত্রী ও তাঁর পরিবার। দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন অদার দিদিমা। রবিবার ভোরে মারা যান তিনি।

জানা যাচ্ছে, আলসারেটিভ কোলাইটিসে ভুগছিলেন অদা শর্মার দিদিমা। গত এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন। দিদিমার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অদার। আদর করে দিদিমাকে নাকি তিনি ‘পাটি’ বলে ডাকতেন। অদার সমাজমাধ্যম জু়ড়েও ছিল দিদিমার বেশ কিছু ছবি ও ভিডিয়ো। একটি ভিডিয়োর ক্যাপশনে লেখা ছিল, “পার্টি উইথ পাটি’। দিদিমার মৃত্যু নিয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করেননি অভিনেত্রী।

জানা যাচ্ছে, অদা ও তাঁর মা কেরলে দিদিমার স্মৃতিতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “অদা ওর দিদিমার সবচেয়ে ঘনিষ্ঠ ছিল। দিদিমার সঙ্গেই ও থাকত। কিন্তু গত এক মাস ধরে ওর দিদিমা হাসপাতালে ভর্তি ছিলেন। দিদিমার স্মৃতিরক্ষায় অদা ও তাঁর মা কেরলে বেশ কিছু কাজ করার পরিকল্পনা করেছেন।”

চলতি বছরের শুরুর দিকে দিদিমার জন্মদিন পালন করেছিলেন অদা। দিদিমার সঙ্গে ভিডিয়ো ভাগ করে তিনি লিখেছিলেন, “দিদিমার ১৬ বছরের জন্মদিনের চিত্রগ্রাহক হতে পেরে আমি নিজেকে খুব সম্মানিত মনে করছি।” ২০২১ সালের এক সাক্ষাৎকারে অদা জানিয়েছিলেন, তাঁর ছবির তলায় যা যা মন্তব্য আসে, সেগুলি পড়তে ভালবাসেন তাঁর দিদিমা। কেউ কটাক্ষ করলে নাকি তিনি বেশ ক্ষুব্ধ হতেন।

উল্লেখ্য, অদাকে কিছু দিন আগেই দেখা গিয়েছে ‘তুমকো মেরি কসম’ নামে একটি ছবিতে। তাঁর সঙ্গে ছিলেন অনুপম খের, ইশ্বাক সিংহ ও ঈশা দেওল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী