ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

​বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে রেল অবরোধ উত্তর–দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল ব্যাহত

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১২:০৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১২:০৯:৩৪ পূর্বাহ্ন
​বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে রেল অবরোধ উত্তর–দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল ব্যাহত ​বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে রেল অবরোধ উত্তর–দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল ব্যাহত
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে। রোববার দুপুর থেকে শুরু হওয়া এ অবরোধকে কেন্দ্র করে রাজশাহী, দৌলতপুর ও খুলনা স্টেশনে একাধিক ট্রেন দীর্ঘ সময় ধরে আটকে আছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রেল অবরোধ শুরুর পর রাজশাহী স্টেশন থেকে তিনটি গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেন এখনো ছেড়ে যেতে পারেনি—

৭১৬ কপোতাক্ষ এক্সপ্রেস- ছাড়েনি
 নির্ধারিত সময়: বিকাল ২:৩০
৭৮৪ টুঙ্গি এক্সপ্রেস- ছাড়েনি
 নির্ধারিত সময়: বিকাল ৩:৩০
৭৬০ পদ্মা এক্সপ্রেস- ছাড়েনি
নির্ধারিত সময়: বিকাল ৪:০০

দৌলতপুর স্টেশনে অচলাবস্থা

দুপুর ১২টা ৩০ মিনিট থেকে শিক্ষার্থীরা দৌলতপুর স্টেশনে রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন। এতে PIK-10 ট্রেনটি দুপুর ১টা ৪৫ মিনিট থেকে বিলম্বিত অবস্থায় আছে।

৭২৬ সুন্দরবন এক্সপ্রেস বিকাল ৪টা থেকে স্টেশনে আটকে আছে।

৭৬১ সাগরদাঁড়ি এক্সপ্রেস খুলনা স্টেশনে বিকাল ৪টা থেকে বিলম্বিত অবস্থায় রয়েছে।

অবরোধের কারণে রাজশাহী–খুলনা রুটসহ উত্তর–দক্ষিণাঞ্চলের বিভিন্ন আন্তঃনগর ও মেইল ট্রেনের সময়সূচি সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে। স্টেশনগুলোতে আটকা পড়া যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করছেন। রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনায় বসেছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২