ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ঈশ্বরদীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৬:০৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৬:০৫:৪৩ অপরাহ্ন
ঈশ্বরদীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু ঈশ্বরদীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
পাবনার ঈশ্বরদী উপজেলায় আন্তনগর ৭৮৩ নম্বর (আপ) টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জাহাঙ্গীর আলম সরদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর ঈশ্বরদী শহরের পোস্ট আলী মোড় এলাকার ইমান আলী সরদারের ছেলে। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে।

ঈশ্বরদী রেলগেট রিলে ইন্টারলকিং গেটের গেটকিপার ফাহিম হোসেন জানান, দুপুরের দিকে গোবরা স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী রেলগেট অতিক্রম করে জংশনের দিকে যাচ্ছিল। এ সময় জাহাঙ্গীর আলম রেললাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এতে তার মাথা ও বাম পা দিখণ্ডিত হয়ে যায়।

খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ওসি জিয়াউর রহমান বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় (ইউডি) অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী