ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৬:৩৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৬:৩৮:৫৬ অপরাহ্ন
গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১কেজি হেরোইনসহ মো. সিয়ামকে (১৯) নামে এক কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

রোববার (২৩ নভেম্বর) রাত সোয়া ১১টায় মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি হেরোইন জব্দ করা হয়। গ্রেফতার মাদক কারবারী সিয়াম, গোদাগাড়ী থানার মাদারপুর এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে। 

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, গ্রেফতার জিজ্ঞাসাবাদে মাদক কারবারী সিয়াম জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে পদ্মা নদীর সীমান্তবর্তী চর এলাকা থেকে হেরোইনের চালান সংগ্রহ করে নিজের বাড়িতে মজুদ রাখত এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। আগের দিনও সে চর এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখে।

তিনি আরও জানায়, সিয়াম বহুদিন ধরে মাদক কারবারে জড়িত। তাকে পূর্বেও আটক করার চেষ্টা করা হলেও সে বিভিন্ন সময় আত্মগোপনে চলে যেত।

তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 
সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী