ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বাঁশখালীতে রিপু আক্তার হত্যা মামলার পলাতক আসামি মোক্তার গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৭:৪৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৭:৪৭:৫৯ অপরাহ্ন
বাঁশখালীতে রিপু আক্তার হত্যা মামলার পলাতক আসামি মোক্তার গ্রেফতার বাঁশখালীতে রিপু আক্তার হত্যা মামলার পলাতক আসামি মোক্তার গ্রেফতার
চট্টগ্রামের বাঁশখালী থানার চাঞ্চল্যকর রিপু আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি মো. মোক্তার হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার (২৩ নভেম্বর) বিকাল পৌনে ৬টায় বাঁশখালী পৌরসভার উত্তর জলদী কাজী মসজিদ এলাকায় র‌্যাবের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, নিহত রিপু আক্তার (৩১) লস্করপাড়া এলাকার নুর মোহাম্মদ ওরফে মিয়ার স্ত্রী। ভিকটিম ও আসামিরা একই গোত্রের হওয়ায় পূর্ব থেকেই জমিজমা নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। ঘটনার দুই দিন আগে রিপু আক্তার স্বাভাবিকভাবে বাবার বাড়িতে বেড়াতে যান।

গত ২৩ অক্টোবর সকাল ১০টার দিকে বাড়ির উঠানে হাঁটার সময় আসামিরা তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। প্রতিবাদ জানালে আসামি মোক্তারসহ এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা অন্যরা লাঠি, লোহার রড ও ইট দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। আশপাশের লোকজনের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে বাঁশখালী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্বামী নুর মোহাম্মদ বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–২২, তারিখ ২৩ অক্টোবর ২০২৫; ধারা ৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০)।

পলায়নশীল আসামিকে ধরতে র‌্যাব-৭ নিয়মিত নজরদারি বজায় রাখছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নিয়ে অবশেষে মো. মোক্তার হোসেন (৪০)–কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ