ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

বিএনসিসি স্কোয়াড্রনে সিইউও পদে পদোন্নতি পেলেন রাবির নাছিম উদ্দিন

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৭:৩৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৭:৩৫:৫৬ অপরাহ্ন
বিএনসিসি স্কোয়াড্রনে সিইউও পদে পদোন্নতি পেলেন রাবির নাছিম উদ্দিন বিএনসিসি স্কোয়াড্রনে সিইউও পদে পদোন্নতি পেলেন রাবির নাছিম উদ্দিন
৫৮ বিএনসিসি স্কোয়াড্রন ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে উত্তীর্ণ হয়েছেন ক্যাডেট সার্জেন্ট মোঃ নাছিম উদ্দিন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায়।

গত বৃহস্পতিবার (২৯ মে) যশোরের শানতলায় প্রার্থীদের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত, মৌখিক, ব্যবহারিক (ড্রিল) সহ সকল ধরণের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

পরীক্ষা শেষে স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট সাকিব হাসান (বাংলাদেশ বিমান বাহিনী) নবনিযুক্ত  সিইউও নাছিম উদ্দিনের কাঁধে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

নাসিম বলেন, সিইউও হওয়ার পর নিজেকে দায়িত্বশীল ও নেতৃত্বের আসনে দেখতে একজন ক্যাডেট যেমন গর্বিত বোধ করে, তেমনি আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। এই পদ অর্জন শুধু নিজের নয়, বরং পুরো ফ্লাইট, ইনস্টিটিউট ও দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়।

উল্লেখ্য, মোঃ নাছিম উদ্দিন ২০২২ সালের ২৯ আগস্ট বিএনসিসিতে যাত্রা শুরু করেন। তিনি শুরু থেকে সকল জাতীয় ও আন্তঃস্কোয়াড্রন প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেছেন এবং তিনবার তার স্কোয়াড্রনকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রাখেন। স্কোয়াড্রন ও তার নিজ প্রতিষ্ঠানে অর্পিত দায়িত্ব তিনি দক্ষতার সঙ্গে পালন করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা