ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় অভিযুক্ত ভারতীয়কে কানাডা থেকে তাড়াচ্ছে কার্নে সরকার!

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১১:৪৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১১:৪৮:২২ অপরাহ্ন
স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় অভিযুক্ত ভারতীয়কে কানাডা থেকে তাড়াচ্ছে কার্নে সরকার! স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় অভিযুক্ত ভারতীয়কে কানাডা থেকে তাড়াচ্ছে কার্নে সরকার!
ছ’মাসের ভিসা নিয়ে চলতি বছরের জুলাই মাসে কানাডায় গিয়েছিলেন জগজিৎ। উদ্দেশ্য ছিল অন্টারিওতে পরিবারের লোকেদের সঙ্গে দেখা করা। কিন্তু তিনি সেখানে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করতে শুরু করেন বলে অভিযোগ।

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় অভিযুক্ত এক ভারতীয়কে কানাডা থেকে তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্ক কার্নের প্রশাসন। ভবিষ্যতে আর কোনও দিন তিনি কানাডায় যেতে পারবেন না। অভিযুক্ত ৫১ বছর বয়সি জগজিৎ সিংহকে ইতিমধ্যে দেশ থেকে বিড়াতনের তোড়জোড় শুরু করেছে সে দেশের প্রশাসন।

কানাডার সংবাদমাধ্যমগুলিতে জানানো হচ্ছে, ছ’মাসের ভিসা নিয়ে চলতি বছরের জুলাই মাসে কানাডায় গিয়েছিলেন জগজিৎ। উদ্দেশ্য ছিল অন্টারিওতে পরিবারের লোকেদের সঙ্গে দেখা করা। কিন্তু কানাডায় পৌঁছোনোর পরে স্থানীয় এক হাই স্কুলের ছাত্রীদের তিনি উত্ত্যক্ত করতে শুরু করেন বলে অভিযোগ। স্থানীয় পুলিশের দাবি, গত ৮-১১ সেপ্টেম্বরের মধ্যে তিনি বেশ কয়েক বার ওই স্কুলের ছাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তাঁদের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন বলে অভিযোগ। স্থানীয় তদন্তকারীদের দাবি, পড়ুয়ারা স্কুল থেকে ফেরার সময়ে তাদের পিছুও নিতেন ওই ব্যক্তি।

এই অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর কানাডার পুলিশের হাতে গ্রেফতার হন জগজিৎ। কয়েক দিনের মধ্যে জামিন পেয়ে গেলেও পরে নতুন করে অভিযোগ উঠে আসায় ফের পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। দ্বিতীয় বার গ্রেফতারির পরেও জামিন পেয়ে যান তিনি। সম্প্রতি ওই মামলায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে জগজিৎকে দোষী সাব্যস্ত করে আদালত। বিচারক জানান, এই ধরনের আচরণ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

জগজিতের আইনজীবী আদালতে জানান, আগামী ৩০ ডিসেম্বর তাঁর মক্কেলের ভারতে ফেরার টিকিট রয়েছে। তবে এত দিন পর্যন্ত তাঁকে কানাডায় থাকতে দিতে রাজি নন বিচারক। তাঁকে দ্রুত কানাডা থেকে বিতাড়নের নির্দেশ দিয়েছে সে দেশের আদালত। জগজিৎকে আর কোনও দিন কানাডায় প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন বিচারক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী