ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

শাহরুখ আপনি ছিলেন আমার কাছে বাবার মতো

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৮:৫৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৮:৫৭:৫১ অপরাহ্ন
শাহরুখ আপনি ছিলেন আমার কাছে বাবার মতো শাহরুখ আপনি ছিলেন আমার কাছে বাবার মতো
না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। গতকাল সোমবার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেই এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। 

বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে থমকে গেছে পুরো বলিউড।

তার বিদায়ে আবেগপ্রবণ হয়ে উঠেছেন বলিউডের শিল্পীরা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে সবাই অভিনেতার জন্য শোক প্রকাশ করেন। 
অভিনেতার শেষকৃত্যের জন্য শ্মশানে যেতে দেখা গেছে শাহরুখ খানকে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করলেন।

ধর্মেন্দ্রর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে শাহরুখ খান লেখেন, ‘শান্তিতে ঘুমান ধরমজি। আপনি আমার কাছে বাবার মতো ছিলেন...। আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। শুধু পরিবারের জন্য নয়, বরং সারা বিশ্বের সিনেমা ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি।

আপনি অমর এবং আপনার আত্মা আপনার চলচ্চিত্র এবং আপনার সুন্দর পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। আপনাকে সব সময় ভালোবাসব।’
পাঞ্জাবের সাহনেওয়াল থেকে এসে মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়া ধর্মেন্দ্র ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। পদ্মভূষণ সম্মানে ভূষিত এই অভিনেতা তার দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। অ্যাকশন থেকে কমেডি—সব চরিত্রেই তিনি ছিলেন সাবলীল।

তার মৃত্যুতে বলিউড হারাল তার অন্যতম শক্তিশালী অভিভাবককে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ