ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

খুলনায় ১৪ বছরের দাম্পত্য জীবনের দুধ দিয়ে গোসল করে ইতি টানলেন

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৯:৪৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৯:৪৯:০৩ অপরাহ্ন
খুলনায় ১৪ বছরের দাম্পত্য জীবনের দুধ দিয়ে গোসল করে ইতি টানলেন খুলনায় ১৪ বছরের দাম্পত্য জীবনের দুধ দিয়ে গোসল করে ইতি টানলেন
খুলনার পাইকগাছায় মন্দিরে গিয়ে দুধ দিয়ে স্নান করে ১৪ বছর পর দাম্পত্য জীবনের ইতি টানলেন এক স্বামী। স্ত্রীর একাধিক পরকীয়া, অসহনীয় মানসিক যন্ত্রণা, সংসারের অশান্তিতে ভোগেন পাইকগাছা পৌরসভার নবপল্লীর প্রবীর সরকার (৪১)।

যন্ত্রণা সইতে না পেরে এক সময় প্রবীর সরকার মানত করেন- যেদিন এ যন্ত্রণা থেকে মুক্তি পাবেন- সেদিন দুধ দিয়ে স্নান করবেন।

সম্প্রতি পাইকগাছা পৌরসভার একটি ভাড়া বাসায় কয়রা উপজেলার নিত্যানন্দ নামে এক ব্যক্তির সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ধরা পড়েন প্রবীরের স্ত্রী। আর কোনো সালিশ না করে স্থানীয়রা তার সঙ্গে বিয়ে দিয়ে দেন। তাদের সংসারে একটা প্রতিবন্ধী সন্তানও রয়েছে।

এদিকে স্ত্রীর এ অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ায় প্রবীর সোমবার দুপুরে পৌরসভার কালীমন্দিরে গিয়ে দুধ দিয়ে স্নান করে মানত পূর্ণ করেছেন।

প্রবীর সরকার বলেন, সংসার জীবনে দুই বছর বেশ ভালোই ছিলাম; কিন্তু পরবর্তী ১২টি বছর ছিল বড়ই দুর্বিষহ ও কঠিন যন্ত্রণার। ধারাবাহিক পরকীয়া ও সন্দেহজনক কর্মকাণ্ড অসহনীয় করে তুলেছিল। বহুবার পরকীয়া নিয়ে সালিশ হয়েছে; কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তার একমাত্র বাকপ্রতিবন্ধী ছেলের ভবিষ্যৎ ভেবে সব সহ্য করে গেছি। কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পেরে আমি মানত করি দুধ দিয়ে স্নান করে যন্ত্রণা হতে মুক্ত হব।

পরকীয়ায় জড়িত নারী কয়রাতে নতুন সংসারে থাকায় তার সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ হয়ে উঠেনি। বিষয়টি এলাকায় অনেক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ