ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ভারতে গরুর সঙ্গে সঙ্গমের অভিযোগে যুবক গ্রেপ্তার সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নতুন করে বিয়ের বন্ধনে সাবেক স্ত্রী জেমিমা, কারাগারে গুরুতর অসুস্থ ইমরান খান ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ভুয়া পরোয়ানায় গ্রেপ্তারের আগে যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের ২ মাসে ৬ কেজি ওজন কমিয়েছেন, দীঘির রূপে ‘উত্তাল’ সমুদ্রসৈকত একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর খেলার সাথীর বাবাই ঘাতক, সাত বছরের শিশুকে ধর্ষণের পর খুন মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার গৃহকর্ত্রীর গরম খুন্তির ছ্যাঁকায় ক্ষতবিক্ষত তানিয়া, মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস করছে শিক্ষার্থীরা সরকারের হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার নগরীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫

প্রাকৃতিক চাপ এলেই ছুটি দেওয়া হয় শিক্ষার্থীদের ৫বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১১:৩১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১১:৩১:৩২ অপরাহ্ন
প্রাকৃতিক চাপ এলেই ছুটি দেওয়া হয় শিক্ষার্থীদের ৫বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ প্রাকৃতিক চাপ এলেই ছুটি দেওয়া হয় শিক্ষার্থীদের ৫বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতবর্ষী বানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বয়স একশ হলেও নেই টয়লেটের ব্যবস্থা। পাঁচ বছর আগে সরকারি বরাদ্দের ওয়াশব্লক বরাদ্দ পেলেও শেষ হয়নি নির্মাণ কাজ।

ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় শিক্ষার পরিবেশ থেকে মনযোগ হারাচ্ছে শিক্ষার্থীরা। কারণ সেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাকৃতিক চাপ পেলেই দেওয়া হয় ছুটি। সেখানে নেই প্রাকৃতিক কাজ সারানোর কোনো উপায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫টি শ্রেণির ৭২ জন শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়টি। তাদের জন্য রয়েছে ছয়জন নারী শিক্ষিক। আরও দেখা যায় শ্রেণিকক্ষের একপাশে ওয়াশব্লকের কাজ চলছে। ২০২১ সালে সেই ওয়াশব্লকের কাজ শুরু হলেও কবে শেষ হবে কাজ জানেন না কেউ। পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলেন,আমাদের স্কুলে ক্লাসের সময় পায়খানার চাপ আসলে আমাদের বাড়ি চলে যেতে হয়। আর একবার বাড়ি গেলে অনেক দূর থেকে আবার হেটে স্কুলে আসতে ইচ্ছে করে না।

পরে বাড়ি থেকে আবার স্কুলে আসতে না পারায় বাকি পড়া থেকে আমরা পিছিয়ে যাচ্ছি।

প্রধান শিক্ষক মোরশেদা পারভীন বলেন, কোনো শিক্ষার্থীর প্রাকৃতিক চাপ আসলেই আমরা সেই শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দিই। কারণ আমাদের এই বিদ্যালয়ে নেই কোনো বাথরুমের ব্যবস্থা। আমরা তাদের (শিক্ষার্থীদের) স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করেই তাদের বাড়িতে পাঠায়।

অভিযোগ করে তিনি আরও বলেন, এখানে নেই কোনো পড়ার পরিবেশ। মনে হচ্ছে খোলা মাঠে শিক্ষার্থীদের পড়ানো হয়। এখানে আমার আসার দুই বছর হলেও ওয়াশব্লকের কাজ চলছে ধীর গতিতে। এমনকি মাঝে মধ্যে কাজ হলেও তা করছে সরকারি ছুটির দিনে। কাজের বিষয়ে কাকে কি বলব ঠিকাদার কে তাও জানিনা।

এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কার্যালয়ে যোগাযোগ করা হলে কোনো কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায় নি। তবে অফিস সহকারী বলেন ওই স্কুলের ওয়াশব্লকের তথ্য জেলা অফিস থেকে নিতে হবে। ঠাকুরগাঁও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন মুঠোফোনে বলেন, বিভিন্ন কারণে ওয়াশব্লকের কাজে ধীরগতি দেখা দিচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, কি বলব ভাই এ বিষয়ে বলার কোনো ভাষা আমার নেই। এজন্য সহকারি শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেনের সাথে কথা বলেন। কারণ বিদ্যালয়ের মাষ্টারনিদের কথা চিন্তা করে আমার লাভ নেই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার