ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাবিতে চালু হলো ই-কার্ট সার্ভিস, ভাড়া ৫ টাকা

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৯:১৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৯:১৬:৫০ অপরাহ্ন
রাবিতে চালু হলো ই-কার্ট সার্ভিস, ভাড়া ৫ টাকা রাবিতে চালু হলো ই-কার্ট সার্ভিস, ভাড়া ৫ টাকা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও অভ্যন্তরীণ পরিবহণ ব্যবস্থা সহজ করতে চালু করা হয়েছে পরিবেশবান্ধব ই-কার্ট সার্ভিস।

রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (রুয়া) ব্যবস্থাপনায় এখন থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে মাত্র ৫ টাকা ভাড়ায় চলাচল করা যাবে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন-১ চত্বরে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এই ই-কার্ট সার্ভিসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত ক্যাম্পাসে চলাচলের জন্য সুলভ পরিবহণের যে অভাব ছিল, এই ই-কার্ট চালুর ফলে তা লাঘব হলো।

জানা গেছে, প্রথম পর্যায়ে ৫টি ই-কার্ট দিয়ে এই সেবার যাত্রা শুরু হয়েছে এবং শীঘ্রই আরও একটি কার্ট বহরে যুক্ত হবে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শহীদ সাকিব আনজুম (কাজলা) গেট ও শহীদ আলী রায়হান (বিনোদপুর) গেট থেকে বিভিন্ন আবাসিক হল এবং একাডেমিক ও প্রশাসন ভবন রুটে এই গাড়িগুলো চলাচল করবে। প্রতি যাত্রায় শিক্ষার্থীদের ভাড়া গুনতে হবে ৫ টাকা। ভবিষ্যতে চাহিদা ও উপযোগিতা বিবেচনা করে ই-কার্টের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং পরিবহণ প্রশাসক প্রফেসর মো. আব্দুর রাজ্জাক সরকার।

এছাড়াও রাকসু সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রুয়ার সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক প্রফেসর মো. নিজাম উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর জে এ এম সকিলউর রহমান ও নির্বাহী সদস্য নূরুল ইসলাম বুলবুলসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী