ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

রাজশাহীর পুলিশ প্রশাসনে বড় রদবদল

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:১৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:১৮:৪৭ অপরাহ্ন
রাজশাহীর পুলিশ প্রশাসনে বড় রদবদল রাজশাহীর পুলিশ প্রশাসনে বড় রদবদল
রাজশাহীর আইনশৃঙ্খলা বাহিনীতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. জিল্লুর রহমান। 

বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আরএমপির বর্তমান কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে বদলি করে তাকে ঢাকা পুলিশ অধিদফতরের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। নতুন আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ নাঈমুল হাছানকে। তিনি এর আগে মাদারীপুরের এসপি হিসেবে দায়িত্বে ছিলেন।

বুধবার অনুষ্ঠিত লটারির ভিত্তিতে দেশের ৬৪ জেলার এসপিদের একযোগে বদলি করা হয়, যার অংশ হিসেবে নাঈমুল হাছানের নতুন পদায়ন নিশ্চিত করা হয়।

এদিকে, রাজশাহীর বর্তমান এসপি ফারজানা ইসলামকে বদলি করে বরিশালের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ প্রশাসনে এই নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে রাজশাহী মহানগর ও জেলায় আইনশৃঙ্খলা ব্যবস্থায় নতুন উদ্যম সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২