ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফেনীর মহিপালে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি ও কার্তুজ উদ্ধার রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেফতার ১০ রাজশাহীতে বিদ্যুৎমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক জনগণের সেবায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: রাসিক প্রশাসক রাজশাহীতে ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবর্ষ উদযাপন পৈতৃক বসতভিটা সংরক্ষণের দাবি রাজশাহীতে মাদক কারবারের মূল হোতাদের ধরার নির্দেশ বিদ্যুৎমন্ত্রীর

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় আলোচনায় সেলিনা জেটলি দম্পতি

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১২:০৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১২:০৯:২০ পূর্বাহ্ন
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় আলোচনায় সেলিনা জেটলি দম্পতি স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় আলোচনায় সেলিনা জেটলি দম্পতি
স্বামী পিটার মানসিক ও শারীরিক অত্যাচার করেছেন বলে অভিযোগ। তার ফলস্বরূপ ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন অভিনেত্রী। এ বার অস্ট্রিয়ায় স্ত্রীর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন পিটার।

মানসিক–শারীরিক নির্যাতন, সম্পত্তি দখল, সন্তানদের থেকে দূরে রাখাসহ একাধিক অভিযোগ।

১৫ বছরের দাম্পত্য ভাঙনের মুখে বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি ও তাঁর স্বামী পিটার হাগ। তিন সন্তানের এই দম্পতি বর্তমানে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। স্বামীর বিরুদ্ধে চুরি, গার্হস্থ্য হিংসা ও দীর্ঘদিনের মানসিক–শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মুম্বই আদালতে মামলা করেছেন সেলিনা। ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছেন ৫০ কোটি টাকা।

তবে এখানেই শেষ নয়, এবার স্ত্রী সেলিনার বিরুদ্ধে অস্ট্রিয়ার আদালতে পাল্টা মামলা করেছেন পিটার। তাঁর দাবি, বিয়ে টেকেনি সেলিনার ভুলের কারণেই; তিনিই নির্দোষ।

সেলিনার অভিযোগ, তাঁর তিন সন্তানকে ইচ্ছাকৃতভাবে তাঁর কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন পিটার। যদিও ভিয়েনার আদালত প্রতিদিন এক ঘণ্টা করে সন্তানদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছে অভিনেত্রীকে। কিন্তু অভিযোগ, আদালতের সেই নির্দেশও অমান্য করে যোগাযোগের সব পথ বন্ধ করে প্রায় নিরুদ্দেশ হয়ে যান তাঁর স্বামী।

সেলিনার আইনজীবীর দাবি, মুম্বইয়ে অভিনেত্রীর সাড়ে তিন কোটি টাকার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেন পিটার।
ভিয়েনায় দু’জনের যৌথ বিনিয়োগে কেনা বিভিন্ন সম্পত্তিও সেলিনার অজান্তে বিক্রি করে দিয়েছেন তিনি।
গত চার বছর ধরে দুবাইয়ে অন্য এক নারীর সঙ্গে একত্রবাস করছেন পিটার, এ তথ্য এসেছে সেলিনার ননদের কাছ থেকে।

মুম্বইয়ে মামলা হওয়ার আগেই সেলিনার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন পিটার। তাঁর দাবি, তিনিই বরাবর ভুক্তভোগী; সম্পর্ক ভাঙছে সেলিনার আচরণের জন্য।

তাদের দীর্ঘ দাম্পত্য এখন কোন দিকে গড়ায়, আদালতের রায়েই নির্ধারিত হবে সেই সিদ্ধান্ত। বলিউড মহলে নজর এখন এই বহুল আলোচিত আইনি লড়াইয়ের দিকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা