ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

তানোরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১২:১৩:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১২:১৩:৫৩ পূর্বাহ্ন
তানোরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা তানোরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত ২৫ নভেম্বর মঙ্গলবার রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত অ্যাডঃ সুলতানুল ইসলাম তারেক অনুসারীরা মশাল মিছিল ও রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের কর্মী-সমর্থকদের উপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে।

এঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিন বিকেলে তানোর গোল্লাপাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে' প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে, তানোর থানা মোড়ে প্রতিবাদ সভার মধ্য দিয়ে সম্পন্ন হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন,অধ্যাপক অবঃ নুরুল ইসলাম,মুন্ডুমালা পৌর বিএনপির সম্পাদক তৌহিদুর ইসলাম রেজা মাস্টার,কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক মানিরুল ইসলাম,চাঁন্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা,সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী,জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান,জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন  ও তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল প্রমুখ।

এছাড়াও বিএনপি এবং সহযোগী  সংগঠনের বিপুল সংখ্যক  নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২